রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের দ্বিতীয় নারী ফিফা রেফারি তহুরা

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৫   ০৪:৩৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গত ৬ সেপ্টেম্বর ফিটনেস টেস্টে অংশগ্রহণ করেননি দেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা। ওই টেস্টে সারাবান তহুরা পাশ করে নারী ফিফা রেফারি হওয়ার পথে একধাপ এগিয়ে ছিলেন। আজ (শনিবার) দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হওয়া ফিটনেস টেস্টে জয়া অংশগ্রহণ করলেও অনুত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশে নারী ফিফা রেফারি ও সহকারী নারী ফিফা রেফারির কোটা একটি। সারাবান তহুরা ও সালমা আক্তার মনিই শুধু পাশ করেছেন ফিটনেস টেস্টে। ফলে তারাই ২০২৬ সালের জন্য নারী ফিফা রেফারি ও সহকারী নারী ফিফা রেফারি হচ্ছেন। আজ জয়া চাকমা ফিটনেসে উত্তীর্ণ হলে তহুরা ও জয়ার মধ্যে একজনকে বেছে নিতে হতো বাফুফের রেফারিজ কমিটিকে। জয়া পাস না করায় নারী কোটা নিয়ে ভাবতে হয়নি ফেডারেশনকে। 

বাফুফে আজ ফিফায় ২০২৬ সালের জন্য নির্বাচিত রেফারি-সহকারী রেফারিদের তালিকা প্রেরণ করবে। বাফুফের তালিকা যাচাই-বাছাই করে ফিফা আনুষ্ঠানিক অনুমোদন দেয়। সেই তালিকা অনুমোদনের পরই প্রদান করা হয় ফিফা ব্যাজ। সাধারণত বাফুফের পাঠানো তালিকাই ফিফা অনুমোদন দেয়। শুধুমাত্র কয়েক বছর আগে সহকারী নারী রেফারি সালমা আক্তারের বয়স ২৩ বছর পূর্ণ না হওয়ায় স্বীকৃতি পাননি। নারী রেফারি হওয়ার ক্ষেত্রে ফিফার ন্যূনতম বয়সসীমা ২৫ বছর। বয়স পরিপূর্ণ ও বাফুফের সকল যোগ্যতা-শর্ত সম্পন্ন হওয়ায় নারী ফিফা রেফারি হওয়া তহুরার জন্য সময়ের অপেক্ষা মাত্র। 

জয়া চাকমার পর সারাবান তহুরা বাংলাদেশের দ্বিতীয় নারী ফিফা রেফারি হতে যাচ্ছেন। তিনি মূলত খো খো খেলোয়াড়। বাংলাদেশ নারী খো খো দলের অধিনায়কও। পরবর্তীতে ২০২১ সাল থেকে তিনি রেফারিং শুরু করেন। ফিফা রেফারির জন্য পরীক্ষার আগে তিনি জাতীয় রেফারি হয়েছেন সম্প্রতি। তাকে বাফুফে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টেও মনোনয়ন দিয়েছিল। সেখানে তিনি দায়িত্ব পালন করেন চারটি ম্যাচে। এই মাসে মালয়েশিয়ায় এএফসি রেফারি একাডেমি কোর্সেও যাবেন জুনায়েদ শরীফের সঙ্গে। রেফারিং অনেক সম্মানের পেশা হলেও, বাংলাদেশে সেই অর্থে সম্মানী নেই। রেফারিরা তাই অন্য পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তহুরা সানবীমস স্কুলে শিক্ষকতা করেন।

পুরুষ রেফারি ৪ কোটার বিপরীতে ৮ জন এবং সহকারী ৬ কোটার বিপরীতে ১০ জন পাশ করায় রেফারিজ কমিটিকে সভায় বসতে হয়েছে। সহকারী রেফারি নুরুজ্জামান, মনির ঢালী এক যুগেরও বেশি সময় ফিফা পরীক্ষায় পাশ করে আসছেন। সহকারী রেফারি ৬ জন নির্বাচন করা খানিকটা সহজ হলেও ৪ রেফারি ফাইনাল করতে চুলচেরা বিশ্লেষণ করছে রেফারিজ কমিটি। কোটার চেয়ে বেশি পাস করায় রেফারিজ কমিটি সভার মাধ্যমে তালিকা চূড়ান্ত করলেও নাম প্রকাশ করেনি। ফিফায় তালিকা পাঠানোর পর অবহিত করবে, যাতে কেউ অনুরোধের সুযোগ না পায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।