রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বন্য হাতির তাণ্ডবে জমির ধান নষ্ট

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৫   ০৩:৩২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: জেলার নালিতাবাড়ীতে বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে ৫ একর জমির আমন আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। গতকাল শুক্রবার ৩ অক্টোবর ভোরে উপজেলার পোড়াগাও ইউনিয়নের পশ্চিম সমশ্চূড়ার ঝোরাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। গতকাল সন্ধা ৭টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মধুটিলা রেঞ্জের বন কর্মকর্তা মো. দেওয়ান আলী। স্থানীয় সূত্রে জানা যায় , শুক্রবার গভীর রাতে ৩০/৩২ টি বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। এসময় বন্যহাতির দল স্থানীয় পশ্চিম সমশ্চূড়া গ্রামের কৃষক মোশাররফ হোসেন, মো. সাইদ মিয়া, শামসুন্নাহার, জুলেখা বেগম, মো. আবু বকর সহ ১৪ /১৫ কৃষকের প্রায় ৫ একর জমির আমন ধানের ফসল পা দিয়ে মাড়িয়ে বিনষ্ট করে। এদিকে সংসার চালানোর একমাত্র অবলম্বন এই ফসল নষ্টে বিপদে পড়েছেন পাহাড়ি জনপদের কৃষকেরা।

ক্ষতিগ্রস্ত কৃষক মোশাররফ হোসেন জানান,প্রতি বছর হাতির পাল খাদ্যের সন্ধানে লোকালয় চলে আসে। গতকালও গভীর রাতে হাতির দল এসে আমার প্রায় ২ একর আমন ধানের ফসল নষ্ট করেছে। এবার ধানের সঙ্গে আমার একটি মাছের ঘেরেও হাতি নেমে পড়ায় দু'পাড় ভেঙে  ৩০/৪০ হাজার টাকার মাছ বেরিয়ে গেছে। আমাদের দাবী সরকার যেন এই সমস্যার স্থায়ী সমাধান করে। একই গ্রামের বিধবা কৃষাণী জুলেখা বেগম বলেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ এবং ধার দেনা করে পৌনে ২ একর জমিতে আমন আবাদ করেছি। একরাতেই আমার সব ফসল হাতি নষ্ট করে ফেলেছে।  এবিষয়ে মধুটিলা রেঞ্জের বন কর্মকর্তা  বলেন, আমরা ক্ষতিগ্রস্ত গ্রাম ও  ধানক্ষেত পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। যথাযথ নিয়ম মেনে তারা আবেদন করলে, সরকারি ভাবে ক্ষতিপূরণ পাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।