রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে রেখে আসন্ন ২ ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৫   ০১:১৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। ফলে আগামীতে কিছু প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দল গুছিয়ে নিতে চলতি ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ পাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আসন্ন এ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। মেসিকে স্কোয়াডে রাখার পাশাপাশি দলে কিছু চমক রেখেছেন স্কালোনি।  যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য শুক্রবার ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন স্কালোনি। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

লম্বা সময় পর আর্জেন্টিনা দলে ফিরেছেন মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একমাত্র ম্যাচটি ২০২২ সালের জুনে খেলেছেন। ২৮ বছর বয়সী মরেনো ক্লাব ফুটবলে ব্রাজিলিয়ান দল পালমেইরাসের হয়ে খেলেন। স্বদেশের ক্লাব রিভার প্লেটে খেলেন ২১ বছর বয়সী রিভেরো। ২৮ বছর বয়সী ফাকুন্দোর ঠিকানা আর্জেন্টিনার আরেক ক্লাব রেসিং। ফ্লোরিডার মায়ামি গার্ডেনে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৩ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অবশ্য ভেনেজুয়েলার বিপক্ষে মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দি পলের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ, এর পরদিন মেজর লিগ সকারে (এমএলএস) ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ আছে মায়ামির।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), ওয়াল্তার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), ফাকুন্দো (রেসিং)

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওটামেন্দি (বেনফিকা), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লাউতারো রিভেরো (রিভার প্লেট), মার্কোস আকুনা (রিভার প্লেট), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আনিবাল মরেনো (পালমেইরাস), রদ্রিগো দি পল (ইন্টার মায়ামি), এনজো ফার্নান্দেজ (চেলসি), নিকোলাস পাস (কোমো), জিওভানি লো সেলসো (রেয়াল বেতিস), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), থিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (রিয়াল মাদ্রিদ), হোসে মানুয়েল লোপেস (পালমেইরাস)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), জুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), নিকোলাস গনসালেস (ইউভেন্তুস), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ)

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।