রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাকেরের রান না পাওয়া নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ দল

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৫   ১২:৪০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে রান পাচ্ছেন না জাকের আলি অনিক। সবশেষ এশিয়া কাপে কোনো ম্যাচেই দলের হয়ে অবদান রাখতে পারেননি তিনি। সেই সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে যুক্ত হয়েছে অধিনায়কত্ব। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও ছিলেন রানখরায়। তবে তার ফর্ম নিয়ে ভাবছেন না বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। শুক্রবার (৩ অক্টোবর) বাংলাদেশের সিরিজ জয়ের ম্যাচে ৩২ রান করেছেন জাকের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘বিশ্বের নানা প্রান্তে তাকালে দেখবেন আন্তর্জাতিক প্লেয়ারদের অনেকেই কিছু ম্যাচে রান পায় না। তারও (জাকেরের) কিছু ম্যাচ খারাপ গেছে। এটাকে আমি সমস্যা হিসেবে দেখছি না। ব্যাটার হিসেবে এটা স্বাভাবিক ব্যাপারই।’

দলে মিডল অর্ডার ব্যাটারের অভাব দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘অনেক মিডল অর্ডার ব্যাটার আছে দলে। আমরা আসলে নির্দিষ্ট দিনে ভিন্ন ভিন্ন প্লেয়ারদেরকে সুযোগ দিয়ে দেখছি। আজ যাদের খেলিয়েছি, তারা কাজটা করে দিয়েছে। সবাই উন্নতি করে যাচ্ছে।’ সিমন্স আরও বলেন, ‘স্পিনারদের (বিপক্ষে) ভালোই খেলি আমরা। এটা আমাদের শক্তি। আজকে ভালোই করেছি। গতকাল সেভাবে পারিনি, পারলে ভালো হত। আজ যেভাবে চেয়েছি তা করতে পেয়েছি।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।