রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পালাউয়ের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

প্রকাশিত - ০৪ অক্টোবর, ২০২৫   ১০:৪৮ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র পালাউয়ের রাষ্ট্রপতি সুরাঙ্গেল এস হুইপস জুনিয়রের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুহম্মদ সারওয়ার মাহমুদ। স্থানীয় সময় শুক্রবার (৩ অক্টোবর) ম্যানিলার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এই তথ্য জানায়। দূতাবাস জানায়, গত ৩০ সেপ্টেম্বর পালাউয়ের রাষ্ট্রপতি সুরাঙ্গেল এস হুইপস জুনিয়রের কাছে তার কার্যালয়ে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ সারওয়ার মাহমুদ। রাষ্ট্রদূত রাষ্ট্রপতিকে গত ৫৪ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে অবহিত করেন। তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন। রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের সফল মেয়াদ কামনা করেন এবং পালাউয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ সারওয়ার মাহমুদ সমদূরবর্তী দূত হিসেবে পালাউয়ের দেখভাল করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।