রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপূর্ণভাবে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন

প্রকাশিত - ০৩ অক্টোবর, ২০২৫   ১১:৫৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর রাজধানী ঢাকাসহ সারাদেশে দেবী দুর্গার বিদায়ের সুরে মুখরিত হয়েছিল। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

বিসর্জনের আগে মহানগর পূজা উদযাপন কমিটির আয়োজনে বিজয়া শোভাযাত্রায় অংশ নেয় হাজারো হিন্দু ধর্মাবলম্বী। সকালে সিঁদুর খেলা শেষে দুপুর থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে বিসর্জন শোভাযাত্রা শেষ হয়। এই শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন উপলক্ষে ডিএমপি সাধারণ নিরাপত্তার পাশাপাশি ট্রাফিক পুলিশ মোতায়েন করেছিল। 

ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী মোড় ও বাহাদুর শাহ পার্ক এলাকায় তিনটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়। পলাশী মোড়, রায় সাহেব বাজার ও ওয়াইজঘাটে তিনটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছিল। নিরাপত্তার জন্য ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম সার্বক্ষণিক প্রস্তুত ছিল। এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্টদের প্রতি নির্ধারিত সময় ও রুট মেনে চলার জন্য ধন্যবাদ জানিয়েছে। এই কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শারদীয় দুর্গাপূজার সমাপ্তি শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।