২৪ঘণ্টা অনলাইন : জেলায় প্রতিমা বিসর্জন আর বিষাদের সুরে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বৃহস্পতিবার সকাল থেকে বরিশালের সব মন্দির-মণ্ডপে বেজে ওঠে বিদায়ের সুর। নগরীর কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়া ঘাট এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শুরু হয় প্রতিমা বিসর্জন। প্রথমে প্রতিমা বিসর্জন দেয় নগরীর জিয়া সড়ক এলাকার শ্রী শ্রী জয় দুর্গা ও কামেশ্বরী মন্দির।
এসময় কীর্তনখোলা নদীর পাড়ে ভীড় জমায় ভক্তরা। বিভিন্ন পূজামণ্ডপ থেকে শঙ্খ আর উলুধ্বনি, ঢাক-ঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী বন্দনার গানের মধ্য দিয়ে প্রতিমা নিয়ে শোভাযাত্রা সহকারে নদীর তীরে চরকাউয়া খেয়া ঘাটে আসেন পূণ্যার্থীরা।বিসর্জনকে কেন্দ্র করে বরিশাল কীর্তনখোলা নদীর পাড় ও এর আশপাশের এলাকায় পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, নৌ-পুুলিশ ও কোস্টগার্ড মোতায়ন করা হয়।
এ বছর বরিশাল মহানগরীতে ৪৭ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বরিশাল ১৮ টি মণ্ডপের প্রতিমা কীর্ত্তণখোলা সদীতে বিসর্জন দেয়া হয়। বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল সাহা জানান, এবছর তারা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালন করতে পেরে খুশি। বিশেষ করে আইনশৃংখলা বাহিনীর তৎপরতা নিয়ে সন্তোস প্রকাশ করেন তিনি। সব ধর্মের মানুষ যাতে এক হয়ে সুনাদর বাংলাদেশ গড়ে তুলতে পারে দেবীর কাছে এমন প্রার্থনার কথা জানান তিনি।
বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, বিসর্জনে তারা সকল প্রস্তুতি নিয়ে এসেছেন। তাদের ডুবুরি দলসহ তারা সার্বক্ষনিক কাজ করছে। দুর্গা বিসর্জনে তাদের দুটি পৃথক টিম বরিশাল নদী বন্দর এলাকায় কাজ করছে।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।