২৪ ঘণ্টা অনলাইন : খাগড়াছড়িতে সহিংস পরিস্থিতি ও জাতিগত উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।বুধবার (১ অক্টোবর) নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ডাকসু জানায়, যদি ধর্ষণের অভিযোগ সত্য হয় তবে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর যদি এটি সাজানো বা পরিকল্পিতভাবে সংঘটিত হয়, তবে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া আবশ্যক।
সংগঠনটি সহিংসতার ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, অবরোধ, অ্যাম্বুলেন্সে হামলা, দোকান ভাঙচুর, লুটপাট, ঘরবাড়ি পোড়ানো, পর্যটক হয়রানি এবং জাতিগত সংঘাত উসকে দেওয়া নিন্দনীয়। ইতোমধ্যে তিনজন নিরীহ নাগরিক নিহত ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ডাকসু সতর্ক করে বলেছে, পার্বত্য চট্টগ্রামে চলমান ষড়যন্ত্র শুধু এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকেই নয়, বরং দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বকেও বিপন্ন করছে। ডাকসু নেতারা আরও বলেন, বাংলাদেশ কোনো একক জাতিগোষ্ঠীর নয়; বরং এটি সবার সমান অধিকার ও মর্যাদার দেশ। তাই প্রতিটি নাগরিকের নিরাপত্তা, মৌলিক অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ডাকসু।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।