রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস ফ্যাশন উইকে র‍্যাম্প মাতালেন ঐশ্বরিয়া

প্রকাশিত - ০১ অক্টোবর, ২০২৫   ০৪:১৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। র‍্যাম্পে হেঁটে সবার আলোচনায় এখন অভিনেত্রী। মনিষ মালহোত্রার ডিজাইন করা শেরওয়ানি পরে র‍্যাম্পে হেঁটেছেন তিনি। সেখানে ঐশ্বরিয়ার উপস্থিতি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। প্যারিস ফ্যাশন উইকের শো–এর ব্যাকস্টেজে ঐশ্বর্যের সঙ্গে দেখা হয় ইনফ্লুয়েন্সা আদিত্য মদিরাজুর। তিনি ঐশ্বরিয়াকে বলছেন, আমার বিয়ে হয়েছে শুধু আপনার জন্যই! পরে সেই আলাপচারিতার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন— ‘আমাদের হৃদয়ের রানি… স্বপ্ন ছিল তোমার সঙ্গে দেখা করার... এখনও গোটা বিষয়টি অবিশ্বাস্য লাগছে।’

ভাইরাল হওয়া ওই ভিডিওতে শোনা যায়, আদিত্য বলছেন— ‘আমার স্বামী আর আমি একসঙ্গে আছি আপনার জন্যই। আমাদের প্রথম আলাপে আমরা দু’ঘণ্টা ধরে শুধু আপনাকে নিয়েই কথা বলেছিলাম। তখনই তিনি বলেছিলেন— আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি ঐশ্বর্যকে ভালোবাস।’ তিনি আরও বলেন, আপনাকে সামনাসামনি দেখা আমার স্বপ্ন ছিল। আপনি যেমন ভাল অভিনেত্রী, ততটাই দুর্দান্ত একজন নৃত্যশিল্পী, মানুষ— সব দিক থেকে অনন্য।

তখন ঐশ্বরিয়া বলেন, আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ। যা বললেন, তা সত্যিই সুন্দর… আপনার মেয়ের জন্য আশীর্বাদ রইল, আপনাদের দু’জনের জন্য অগাধ ভালবাসা।” কথা শেষে নিজের লিপস্টিক তুলে দিয়ে বলেন—“তুমি মেকআপে ম্যাজিক করো। এটা তোমার ট্রেজার বাক্সে রাখো।’ বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই প্যারিস ফ্যাশন উইকে ল’ওরিয়ালের প্রতিনিধি হিসেবে মনীষ মালহোত্রার ডিজাইন করা একটি বিশেষ শেরওয়ানি পরে হেঁটেছেন। এই শেরওয়ানিটি ছিল খুবই জমকালো—এতে ছিল হীরার ব্রোচ, ১০ ইঞ্চি লম্বা হীরার কাফ (হাতের গয়না) এবং পেছনে নবরত্ন হারের ঝলক।

মনীষ মালহোত্রা বলেন, এই শেরওয়ানি হলো আধুনিক ডিজাইনের মাধ্যমে ভারতীয় ঐতিহ্যকে নতুন করে তুলে ধরা। তার মতে, হাতে পরা কাফগুলো আংশিকভাবে বর্ম এবং আংশিকভাবে গয়না, যা একইসঙ্গে শক্তি এবং কোমলতা—দুইয়েরই প্রতীক। ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছে ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পন্নিয়িন সেলভন ২’–এ। ছবিটি বিশ্বজুড়ে আয় করেছে ৩৪৪.৬৩ কোটিরও বেশি। তবে তার পরবর্তী প্রজেক্ট এখনও ঘোষণা হয়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।