রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তির সময়সীমা বাড়লো

প্রকাশিত - ০১ অক্টোবর, ২০২৫   ০১:৪৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। পূর্বঘোষিত সময়সীমা অনুযায়ী আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর থাকলেও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটিকে বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা নির্ধারিত পে-স্লিপ ডাউনলোড করে এমফিল প্রোগ্রামের জন্য ১৫০০ টাকা এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ২০০০ টাকা আবেদন ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন ফরম পূরণ করে ৫ নভেম্বর পর্যন্ত তার প্রিন্ট কপি সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত গবেষকদের জন্য গবেষণা কার্যক্রম ও কোর্সওয়ার্ক শুরু হবে আগামী বছরের ১ জানুয়ারি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদন ফরম ও অন্যান্য নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.nu.ac.bd/admissions) এ পাওয়া যাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।