রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুখার্জি বাড়ির পূজায় জয়া

প্রকাশিত - ০১ অক্টোবর, ২০২৫   ১২:৫৮ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মুখার্জি বাড়ির পূজায় হাজির বলিউড অভিনেত্রী জয়া বচ্চন। তাকে দেখে ছুটে যান অভিনেত্রী কাজল। প্রিয় মানুষকে বাড়ির পূজায় পেয়ে তাকে জড়িয়ে ধরেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।  

গম্ভীর স্বভাবের কারণে জয়া বচ্চন মাঝেমধ্যেই ট্রলের শিকার হন। তবে এবার কাজলের বাড়িতে দুর্গাপূজার আসরে তাকে দেখে বিস্মিত হয়েছেন অনেকে। কারণ অচেনা রূপে ধরা দিলেন এই অভিনেত্রী; হাসিখুশি, সবার সঙ্গে মেতে থাকা এক অন্য জয়া। 

তবে নেটিজেনদের একটি অংশ কটাক্ষ করতে ছাড়েননি। নেহা নামে একজন লেখেন, “দুজনই একই ক্যাটাগরির।” অমিত কল্যাণ লেখেন, “দুজনের কাপড় ও ব্যক্তিত্ব একই।” অন্য একজন লেখেন, “কিছু মানুষ রিলেই ভালো, বাস্তব জীবনে নয়।” অন্য একজন লেখেন, “জয়াজিকে কখনো হাসি মুখে দেখিনি। একমাত্র কাজল তার মুখে হাসি ফুটিয়েছেন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে। 

দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছে মায়ানগরী মুম্বাই। মুখার্জি বাড়ির পূজায় বসেছে চাঁদের হাট। গতকাল ছিল সপ্তমী। এদিন দুপুরে মুখার্জি বাড়ির পূজায় অনেকটা সময় কাটান রানী মুখার্জি। সেলফি তুলেন। অতিথিদের সঙ্গে খোশমেজাজে গল্পও করেন। আরো অনেক অভিনেতা-অভিনেত্রীরাও মুখার্জি বাড়ির পূজায় এসেছিলেন। সপ্তমীর দুপুরে তাদের সঙ্গে ভরপুর আড্ডার মেজাজে ছিলেন রানি মুখার্জি।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।