রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ১০

প্রকাশিত - ৩০ সেপ্টেম্বর, ২০২৫   ১১:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে দেশটির আধা-সামরিক বাহিনীর সদরদপ্তরের বাইরে অন্তত ১০ জন নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার হামলাকারীরা আধা-সামরিক বাহিনীর সদরদপ্তরে ঢুকে গোলাগুলির পর ওই বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেছেন, হামলাকারীরা আধা-সামরিক বাহিনীর সদরদপ্তরে ঢুকে গুলি চালাতে শুরু করে। পরে আধা-সামরিক বাহিনীর সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

তিনি বলেন, হামলাকারীরা পিকআপ ভ্যান চালিয়ে সদরদপ্তরে প্রবেশ করেন। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার হামলাকারী নিহত হয়েছেন। দেশটির প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত কাকার জানিয়েছেন,নিহতদের মধ্যে সাধারণ মানুষ ও সেনা সদস্য উভয়ই রয়েছে। তিনি রয়টার্সকে বলেন, হামলায় অন্তত ৩৩ জন আহত হয়েছে। নিহত সেনাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার অবস্থান আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকায়। দেশটির খনিজসম্পদে সমৃদ্ধ ওই অঞ্চলে গওয়াদর বন্দর অবস্থিত। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে ৬৫ বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের আওতায় ওই বন্দরের নির্মাণ কাজ চলছে।

সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা হামলা জোরদার করেছে। তবে মঙ্গলবারের হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। ইসলামাবাদ অভিযোগ করে বলেছে, চিরবৈরী প্রতিদ্বন্দ্বী ভারত ওই অঞ্চলের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহিংসতায় উসকানি দিচ্ছে। যদিও নয়াদিল্লি এসব অভিযোগ অস্বীকার করেছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।