রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডা থেকে সুখবর পেলেন সাকিব

প্রকাশিত - ৩০ সেপ্টেম্বর, ২০২৫   ০৯:০৪ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে খেলছেন সাকিব আল হাসান। এই লিগে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে সাকিবকে। বাংলাদেশি এই অলরাউন্ডারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সাকিবের পাশাপাশি আরো বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দেখা যাবে টাইগার্সের জার্সিতে। এই তালিকায় আছেন জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইরা।

আগামী ৮ অক্টোবর পর্দা উঠছে কানাডার সুপার সিক্সটি আসরের। ১০ ওভারের এই টুর্নামেন্টটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

কানাডার এই টুর্নামেন্টটিতে সব দলেও দেখা মিলবে একাধিক তারকা ক্রিকেটারের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় মুখ কুইন্টন ডি কক, অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলী ও সিকান্দার রাজারাও নাম লিখিয়েছেন এই আসরে।

মন্ট্রিয়াল টাইগার্স :
সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিন্স, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং ও পদম জোশি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।