রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পথচারীকে ধাক্কার অভিযোগের বিষয়ে যা বললেন বরুণ

প্রকাশিত - ৩০ সেপ্টেম্বর, ২০২৫   ১২:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড তারকা বরুণ ধাওয়ান বর্তমানে তার আসন্ন ছবি ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে তিনি রোহিত শরফ এবং জাহ্নবী কাপুরের সঙ্গে অভিনয় করছেন। এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে বরুণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বরুণ ধাওয়ান এবং একজন পুলিশ অফিসার সেখানে দাঁড়িয়ে রয়েছেন। সেই ব্যক্তি বরুণকে বলেন, ‘আপনার গাড়ি আমার উপর দিয়ে চলে গিয়েছে এবং আপনার ড্রাইভার আমাকে গালিগালাজ করছে।’ বরুণ শান্তভাবে পরিস্থিতি সামলান এবং ভদ্রভাবে অভিযোগকারী ব্যক্তিকে বলেন, ‘ঠিক আছে, ঠিক আছে,’ তারপর গাড়িতে উঠে পড়েন। নেটিজেনরে একজন মন্তব্য করেন, ‘বরুণের এমন পরিস্থিতি সামলানোর বুদ্ধিমত্তা আছে। তিনি সংযত, অতিরিক্ত আবেগপ্রবণ বা আগ্রাসী নন।’ 

আরেকজনের কথায়, ‘ড্রাইভার একটু জোরে চালিয়েছে এবং ছোটখাটো দুর্ঘটনার পর গাল দিয়েছে। এতে এত সমস্যা কী? আমাদের অনেকেই তো এমনই প্রতিক্রিয়া দিই। যাই হোক, এটা তো ড্রাইভারের কাজ, বরুণকে এতে টেনে আনার কোনও মানে নেই।’ প্রসঙ্গত, বরুণ ধাওয়ানের আসন্ন ছবি ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’ পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান। ছবিটি বরুণ ও জাহ্নবীর চরিত্রের প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে ফিরে পাওয়ার গল্প নিয়ে। এটি এই বছর ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।