রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘কিং’ মুক্তির আগেই ফাঁস শাহরুখের অ্যাকশন দৃশ্য

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:৪২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড কিং শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’–এর সেট থেকে তার নতুন একটি লুক ফাঁস হয়েছে। ছবিটিতে নায়ককে হাতে বন্দুক নিয়ে অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুত হতে দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, শাহরুখ একটি ডকের কাছে কালো স্যুট ও ডার্ক সানগ্লাস পরে দাঁড়িয়ে আছেন। তার বাঁ হাতে ধরা একটি বন্দুক, যা দিয়ে তিনি কাউকে লক্ষ্য করছেন; যেই দৃশ্য ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অনেকেই বলছেন, তার এই লুকটি ‘ডন’ সিনেমার কথা মনে করিয়ে দিচ্ছে।

ছবিটির পরিচালক ও কলাকুশলীরা শুটিংয়ের দৃশ্য গোপন রাখার চেষ্টা করলেও এর আগেও শাহরুখের ভিন্ন কয়েকটি লুক ফাঁস হয়েছে। এর মধ্যে একটি ছবিতে তাকে সাদা চুলে এবং ট্যাটুতে দেখা যায়, যা দর্শকদের নজর কেড়েছে। শুরুতে সুজয় ঘোষের পরিচালনায় ‘কিং’ শুরু হলেও পরে এর পরিচালনার দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ, যিনি শাহরুখের সফল সিনেমা ‘পাঠান’-এর পরিচালক। এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। সুহানাকে একজন শিষ্যের ভূমিকায় দেখা যাবে, যাকে একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করা শাহরুখ প্রশিক্ষণ দিচ্ছেন। ছবিতে শাহরুখ-সুহানার পাশাপাশি রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মা–সহ একঝাঁক তারকা রয়েছেন। অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।