রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মা-মেয়েসহ ৪ নারীর কাছে মিলল ২১০ কেজি গাঁজা

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:০৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গাজীপুরের গাছা থানা এলাকা থেকে ২১০ কেজি গাঁজাসহ চার নারী মাদক ব্যবসায়ি গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মাদক মাপার কাজে ব্যবহৃত ডিজিটাল স্কেল মেশিন ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া, এ চক্রের অন্যতম সদস্য নাঈম নামে আরেক মাদক ব্যবসায়ি পালিয়ে যায়। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানার কলেম্বর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— সুফিয়া বেগম (৩৭), রোজিনা বেগম (২৭), সাহিদা বেগম (২০) ও ফারজিনা বেগম (২০)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক খালিদুল হক হাওলাদার।

তিনি জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই গাজীপুরের একটি বাসায় মাদক ব্যবসায়ীরা গাঁজা মজুদ করেছে। চারতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই বাসা থেকে ২১০ কেজি গাঁজা ও গাঁজা মাপার জন্য ডিজিটাল স্কেল মেশিন উদ্ধার করি। এ সময় ব্যবসার সঙ্গে জড়িত মা-মেয়ে ও চারজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নাঈম নামে আরেক ব্যবসায়ী পলাতক রয়েছেন। মাদক ব্যবসায়ী এসব নারী সদস্যদের মধ্যে দুজন সম্পর্কে মা-মেয়ে। আরেকজন পলাতক আসামি নাঈমের স্ত্রী।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, কুমিল্লা, ফেনী ও উত্তরবঙ্গের বর্ডার এলাকা থেকে গাঁজা মজুদ করে তা খুচরা ব্যবসায়ীদের কাছে বিভিন্নভাবে পাঠিয়ে দিত তারা। মাদক মাপার জন্য ডিজিটাল স্কেল মেশিন ব্যবহার করত। গ্রেপ্তার হওয়া এসব নারীদের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। পলাতক নাঈমকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় তাদেরকে হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।