রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত কাঁচামাল আমদানিতে এনবিআরের নির্দেশনা

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৫   ০২:৫৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ব্যাংক গ্যারান্টির বিপরীতে আংশিক রপ্তানিকারকদের শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির সুবিধা দেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মোঃ আল-আমিন শেখ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।  এতে আরও বলা হয়, রপ্তানি বাণিজ্যের বাড়ানোর লক্ষ্যে ব্যাংক গ্যারান্টির বিপরীতে আংশিক রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানকে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুবিধা দিতে গত ২৫ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর।

প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যমান বন্ড ব্যবস্থাপনার শর্তাদি মেনে যেসব রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের পক্ষে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নেওয়া সম্ভব না, তাদের জন্য শুল্ক-করাদি পরিশোধ না করে কাঁচামাল/পণ্য আমদানি করার সুযোগ দেওয়া হয়েছে। শুল্কমুক্ত এ সুবিধা পেতে ওই আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে আমদানি পণ্যের ওপর কাস্টমস কর্তৃপক্ষের নির্ধারিত শুল্ক করাদির সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। বন্ড লাইসেন্স না থাকা স্বত্ত্বেও শুল্কমুক্ত সুবিধায় পণ্য আমদানির সুযোগ পাওয়ায় রপ্তানিকারক প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে, রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়বে এবং দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারিত হবে বলেও আশা করছে এনবিআর।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।