রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দর্শনার্থীদের মন জয় করেছে মুগ ডালের প্রতিমা

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৫   ০২:৩৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নাটোরে প্রথমবারের মত মুগ ডালের আবরণে প্রতিমা নির্মাণ করা হয়েছে। শহরের উত্তর আলাইপুর নতুনপাড়া পূজা মণ্ডপে স্থাপিত এই প্রতিমা দর্শনে হাজার হাজার মানুষের আগমন ঘটছে। দর্শনার্থীদের মন জয় করেছে মুগ ডালের প্রতিমা। দুর্গোৎসবের প্রথম দিনেই হাজারো দর্শনার্থীদের আগমন ঘটে এই মণ্ডপে। অনেকে আসছেন অঞ্জলি দিতে, অনেকে আসছেন ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে। বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। শিশুরা মণ্ডপে গানের ছন্দে নাচতে থাকে। মধ্য রাত পর্যন্ত মণ্ডপে ছিল উৎসবের আমেজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। একজন পুলিশ সদস্য ছাড়াও ছয়জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন এই মণ্ডপে।

শহরতলীর আমহাটি এলাকার প্রতিমা শিল্পী নীল কুমার দাস প্রায় আড়াই মাসের চেষ্টায় প্রতিমা তৈরির পরে সম্পূর্ণ প্রতিমাটি মুগ ডালের আবরণে দৃষ্টি নন্দন করে তুলেছেন। এ জন্য দেড় মণ মুগ ডাল ব্যবহার করা হয়েছে। প্রতিমার উপরে আঠা ব্যবহার করে পরম যত্নে এসব মুগের ডাল প্রতিস্থাপন করা হয়েছে। এ বিষয়ে নীল কুমার দাস বলেন, আমার দীর্ঘ সময়ের প্রচেষ্টা সার্থক হয়েছে। কারণ পূজার প্রথম দিনেই শত শত দর্শনার্থী এই প্রতিমা দর্শনে এসেছেন।  দর্শনার্থী অনিমা চক্রবর্ত্তী বলেন, মুগ ডালের আবরণে নির্মিত প্রতিমা সম্ভবত দেশের মধ্যে এই প্রথম। অনেক যত্নে এই প্রতিমা নির্মাণ করা হয়েছে। প্রতিমাশিল্পীর শৈল্পিক এই সৃষ্টি সার্থক হয়েছে। প্রতিমাটি দর্শনার্থীদের মন জয় করেছে।

জয়ন্ত মানী জানান, বৈচিত্র্যময় এই সৃষ্টি। গত বছর নাটোর শহরে ধানের আবরণে প্রতিমা তৈরি করা হয়েছিল। এবার পাট আর মুগ ডাল দিয়ে তৈরি করা হয়েছে। দেশের কোথাও মুগ ডালের প্রতিমা নির্মাণ করা হয়েছে বলে আমার জানা নেই। উত্তর আলাইপুর নতুনপাড়া পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক রাজিব সাহা জানান, চলতি বছরে আমাদের মণ্ডপে ২৮ ফুট উচ্চতায় নির্মিত গনেশ পূজা আয়োজন করা হয়-যা দেশের মধ্যে সর্ব বৃহত্তম। ব্যতিক্রমের এই ধারাবাহিকতায় এবার দুর্গাপূজায় মুগ ডালের প্রতিমা নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করি। উত্তর আলাইপুর নতুনপাড়া পূজা মণ্ডপ কমিটির সভাপতি রতি চক্রবর্তী বলেন, কৃষি আমাদের ঐতিহ্য। মা দুর্গাও আমাদের ঐতিহ্য। এই দুইয়ের মেলবন্ধন সৃষ্টি করে আমরা মুগ ডালের আবরণে প্রতিমা তৈরি করেছি। পূজা শুরুর প্রথম দিনেই হাজারো দর্শনার্থীরা এই প্রতিমা দর্শনে ভিড় করেছেন। আগামী দিনগুলো দর্শনার্থীদের আগমন আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি। আমাদের উদ্যোগ ফলপ্রসূ হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।