রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গল ৪১ বছরের রেকর্ড, এশিয়া কাপের ফাইনালে প্রথমবার মুখোমুখি ভারত-পাকিস্তান

প্রকাশিত - ২৯ সেপ্টেম্বর, ২০২৫   ১২:২৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : এশিয়া কাপ চলতি বছরের আসর দিয়ে পূরণ করেছে চার দশক। ১৯৮৪ সালে এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর পর থেকে নানা নজিরের সাক্ষী। তবে এতকিছুর পরও একটা আক্ষেপ রয়েই যাচ্ছিল। সে আক্ষেপটা ঘুচে যাচ্ছে এবার। এশিয়া কাপে ৪১ বছরে যা হয়নি, তাই হবে এবার।

এবারের টুর্নামেন্টের শুরু থেকেই ভারত বেশ দাপট নিয়ে খেলেছে। গ্রুপপর্বে তিন ম্যাচ জিতে এসেছিল সুপার ফোরে। এখানেও ২ ম্যাচে জিতে সবার আগে চলে গেছে ফাইনালে। 

এদিকে পাকিস্তান ভারতের কাছে হেরেছিল গ্রুপপর্বে। তবে এছাড়া ওমান আর সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে ভালোভাবেই। তাতেই তারা সুপার ফোরের টিকিট কেটে ফেলে। এদিকে তারা সুপার ফোরেও ভারতের কাছে হেরে বসে। ফলে তাদের ফাইনাল নিয়ে শঙ্কা জাগে। এরপরই পাকিস্তান ফিরে এসেছে লড়াইয়ে। শ্রীলঙ্কাকে হারিয়ে আশা জিইয়ে রাখে তারা। এরপর পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে চলে যায় ফাইনালে।

তাতেই ৪১ বছরের আক্ষেপটা ঘুচে যাচ্ছে। এশিয়া কাপের ফাইনালে দেখা মিলছে ভারত-পাকিস্তান লড়াইয়ের। ভারত এশিয়া কাপের সফলতম দল। ১১ বার ফাইনালে খেলে জিতেছে ৮টি শিরোপা। ওদিকে পাকিস্তান ৫ বার ফাইনাল খেলে শিরোপা জিতেছে ২ বার। তবে ফাইনালে দুই দল কখনো একে অন্যের মুখোমুখি হয়নি। তা হয়ে যাচ্ছে এবার। আগামী রোববার মাঠে গড়াবে ঐতিহাসিক এই ফাইনাল।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।