রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পদদলিত হয়ে নিহত ৪০, বিজয়ের ঘনিষ্ঠ ৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত - ২৮ সেপ্টেম্বর, ২০২৫   ১১:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারতের দক্ষিণাঞ্চল চেন্নাইয়ে একটি রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৪০ জন নিহতের ঘটনায় জনপ্রিয় অভিনেতা বিজয়ের ঘনিষ্ঠ তিনজনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা ও অবহেলার অভিযোগে আজ মামলা করেছে পুলিশ। চেন্নাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে নাম লেখানো বিজয়কে দেখার জন্য গতকাল শনিবার তামিলনাড়ু রাজ্যের একটি রাস্তায় প্রায় ২৭ হাজার মানুষ ভিড় জমায়। তবে সেখানে একপর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পদদলিত হয়ে ৪০ জনের প্রাণহানি ঘটে। জনসমাগমস্থলে ভিড়ের কারণে পদদলিত হয়ে ভারতে প্রাণহানির ঘটনা নতুন নয়। এক্ষেত্রে দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করা হয়।

পুলিশ বিজয়ের রাজনৈতিক দলের জ্যেষ্ঠ তিন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্তরা হলেন— বুসি আনন্দ, জি. আর. নির্মল কুমার এবং ভি. পি. মাথিয়াজগন। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এস. ডেভিডসন দেবাশীরবাথম সাংবাদিকদের বলেন, একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে খুঁজে বের করা হবে।মামলায় ওই তিনজনের বিরুদ্ধেই হত্যার সমতুল্য নয় এমন অপরাধমূলক হত্যাকাণ্ড এবং মানবজীবনকে বিপন্ন করে এমন অবহেলামূলক আচরণের অভিযোগ আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা পদদলিত হওয়ার এ ঘটনার কারণ হিসেবে সমাবেশ শুরু হতে কয়েক ঘণ্টা দেরি হওয়া, প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন না থাকা এবং গাছের ডাল ভেঙে ভিড়ের মধ্যে লোকজন পড়ে যাওয়ার কথা জানান। কারুর জেলায় এ সমাবেশে ভাষণ দেওয়ার সময় পদদলিত হয়ে মানুষের মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিকভাবে ভাষণ থামিয়ে দেন বিজয়।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।