রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তামিম-ফারুক-বুলবুলসহ মনোনয়ন নিলেন ৬০ প্রার্থী

প্রকাশিত - ২৭ সেপ্টেম্বর, ২০২৫   ১১:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শুধুমাত্র কাউন্সিলর হতে জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিসিবি নির্বাচনে আগ্রহ দেখাননি। ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’ গান গাওয়া আসিফ এইবার বিসিবির পরিচালক হতে আগ্রহ দেখিয়েছেন। এজন্য শনিবার মনোনয়ন সংগ্রহ করেছেন।

তফসিল অনুযায়ী, শনিবার ছিল মনোনয়ন সংগ্রহের একমাত্র দিন। সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলেছে এই মনোনয়ন সংগ্রহের কাজ। প্রতিটি মনোনয়ন পত্রের দাম ১০ হাজার টাকা করে। অনেক প্রার্থী সশরীরে এসে মনোনয়ন নিয়েছেন। অনেকে নিজে না এসে পক্ষের কাউকে দিয়ে মনোনয়ন নিয়েছেন। সব মিলিয়ে বিসিবির ২৩ পরিচালক পদের বিপরীতে ৬০ মনোনয়ন সংগ্রহ হয়েছে। বাকি ২ পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ সরাসরি নির্বাচিত করবে।

ক্যাটাগরি ১: জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। এই ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। জেলার ভিত্তিতে হিসাব করলে ঢাকা থেকে ৩ জন,   চট্টগ্রাম থেকে ৫ জন, খুলনা থেকে ৩ জন, রাজশাহী থেকে ৪ জন, সিলেটের ৩ জন, রংপুরের ৬ জন ও বরিশাল ১ জন মনোনয়ন নিয়েছেন। এই ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ১০ জন।

ক্যাটাগরি ২: ঢাকার ক্লাব। এই ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ১২ জন।

ক্যাটাগরি ৩:  বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা। এই ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন। এই ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ১ জন। 

আলোচিতদের মধ্যে মনোনয়ন কিনেছেন তামিম ইকবাল, আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ। তারা কেউই মনোনয়ন কিনতে হাজির হননি। তাদের পক্ষে মনোনয়ন তোলা হয়েছে। এছাড়া, বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু ও বাংলাদেশ দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট মনোনয়ন তুলেছেন।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়ন পাওয়া সংগীতশিল্পী আসিফ আকবরও কিনেছেন পরিচালক পদে নির্বাচনের মনোনয়ন। ঢাকা বিভাগ থেকে কিনেছেন নাজমুল আবেদীন ফাহিম ও রেদোয়ান ফুয়াদ।

তফসিল অনুযায়ী, ২৮ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র  জমা দিতে হবে। ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ওই দিন বেলা ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ৬ অক্টোবর হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।
২৪ঘণ্টা/এআর 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।