রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপূজায় শিমু দে’র একক গান ‘ভুবন মোহিনী মাগো’

প্রকাশিত - ২৭ সেপ্টেম্বর, ২০২৫   ১১:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হলো রবীন্দ্রসংগীতশিল্পী শিমু দে’র একক গান ‘ভুবন মোহিনী মাগো’। গানটি প্রকাশিত হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। শিক্ষক ও সংগীতজ্ঞ হিমাদ্রী শেখরের কথা ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন শিল্পী নিজেই। উল্লেখ্য, ব্যক্তিজীবনে স্বামী-স্ত্রী এই শিল্পী দম্পতি। হিমাদ্রী শেখর শান্ত-মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সংগীত বিভাগের শিক্ষক। অন্যদিকে, সংগীতে স্নাতকোত্তর শিমু দে বাংলাদেশ বেতারে সংগীত প্রযোজক হিসেবে কর্মরত।

প্রথমবার নিজেই সংগীত আয়োজন করার অভিজ্ঞতা জানিয়ে শিমু দে বলেন, “জীবনের প্রথম নিজেই সংগীত আয়োজনের চেষ্টা করেছি। পূজার আগে মাতৃবন্দনা আপনাদের কাছে তুলে ধরলাম। এই আয়োজনটি যদি আপনাদের ভালো লাগে, তবেই আমার সার্থকতা।”

নিজের কথা ও সুর নিয়ে হিমাদ্রী শেখর জানান, “পূজা এলেই নতুন কিছু করার ইচ্ছে জাগে। প্রতিবছর শিমুর একটি করে গান দেওয়ার চেষ্টা করি। তবে এবারের গান দিতে একটু দেরি হলো। অনেকদিন ধরেই বাসায় ছোট্ট একটি স্টুডিও সেটআপ করার ইচ্ছা ছিল। অবশেষে সেটি করার পর ভাবলাম, এবার কিছু ভিন্ন হোক। সেই ভাবনা থেকেই গানটি লেখা ও সুর করা।”

শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হিমাদ্রী-শিমু দম্পতি জানান, পূজার এই সংগীত আয়োজন সবার ভালো লাগবে বলে তারা আশাবাদী। 
২৪ঘণ্টা/এআর 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।