রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে পূজামন্ডপের স্বেচ্ছাসেবকদের মধ্যে উপকরণ বিতরণ

প্রকাশিত - ২৭ সেপ্টেম্বর, ২০২৫   ১০:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  জেলায় আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে নিয়োজিত আনসার ও স্বেচ্ছাসেবকদের মধ্যে টি-শার্ট, নামাজের সময়সূচি, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল নম্বর সম্বলিত ব্যানার এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজামন্ডপে দায়িত্বরত আনসার এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে এসব বিতরণ করেন মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা খাইরুল ইসলাম।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নায়েবাড়ি রাধা মাধব মন্দির, শ্রী শ্রী হরিভক্তি প্রদায়ীনি পূজা মন্দির, বকুলতলা পূজা মন্দির, শ্রী শ্রী হরিজন বালক মন্দির, সদর উপজেলার গোভীপুর রায়পাড়া দুর্গাপূজা মন্ডপ, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির দাসপাড়া গোভীপুর,আমঝুপি শ্রী শ্রী রাধা মাধব মন্দির, চাঁদবিল রাধের শ্যাম মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং খাদ্য সামগ্রী, টি-শার্ট এবং ব্যানার বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান। মেহেরপুর জেলায় এবার ৩৯ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে সদর উপজেলায় ১৪টি, মুজিবনগর উপজেলায় ৭ টি এবং গাংনী উপজেলায় ১৮ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।