রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয় ফাইনালে টাইব্রেকারে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

প্রকাশিত - ২৭ সেপ্টেম্বর, ২০২৫   ০৯:০৮ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

সাফ অ-১৭ টুর্নামেন্টের নাটকীয় ফাইনালে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র ছিল। টাইব্রেকারে ভারত ৪-১ গোলে বাংলাদেশকে পরাজিত করে শিরোপা জেতে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির পরতে পরতে ছিল নাটকীয়তা। তবে সকল উত্তেজনা যেন খেলার অন্তিম মুহুর্তের জন্য অপেক্ষায় ছিল। ভারত ২-১ গোলে এগিয়ে নির্ধারিত ৯০ মিনিট শেষে। ৫ মিনিট ইনজুরি সময়। সেটাও পেরিয়ে গেছে। একেবারে শেষ মুহুর্তে বাংলাদেশ ডান প্রান্ত থেকে থ্রো ইন পায়। লম্বা থ্রো ইনে বক্সে জটলার মধ্যে বাংলাদেশ প্লেসিংয়ে গোল করলে ভারতের খেলোয়াড়রা স্তব্ধ হয়ে পড়েন। বাংলাদেশের ডাগ আউটে উল্লাস শুরু হয় সমতার। 

বাংলাদেশ সমতা আনার সঙ্গে সঙ্গে রেফারি খেলা শেষের বাঁশি বাজান। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে সরাসরি টাইব্রেকার। ভারত প্রথম তিন শটের তিনটি গোল করে। বাংলাদেশ প্রথম দুই শট মিসের পর তৃতীয় শট গোল করে। ভারত চতুর্থ শটে গোল পাওয়ায় ম্যাচের সমাপ্তি হয়।

শ্রীলঙ্কার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে ছিল। তিন মিনিটে গোল পায় ভারত। মাঝমাঠে ফ্রি-কিক আটকাতে সবাই বক্সের সামনে মানব প্রাচীর তৈরি করলেও ভারত বামপ্রান্তে থ্রু বল বাড়ায়। সেখান থেকে ক্রস বল জালে জালে জড়ায় ভারত।

২৪ মিনিটে ম্যাচে সমতা ফেরে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের বক্সের বাইরে থেকে নেওয়া দূরপাল্লার শট কর্ণারের বিনিময়ে রক্ষা করেন ভারতের গোলরক্ষক। এরপর কর্ণার থেকে দূরের পোস্টে বল পাঠান ফয়সাল। হেডে আরেক পোস্টে বল দেন আজিম খান। সেখানে থাকা মানিক মিয়া হেডে বল জড়ান জালে। 

৩৭ মিনিটে আবারও ডিফেন্ডারদের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভারতের আক্রমণ প্রথম দফা গোলরক্ষক আলিফ আটকে দিলেও, ক্লিয়ার না হওয়ায় বল যায় ভারতীয় ফুটবলারের পায়ে। ডিফেন্ডার ইকরামুল ইসলাম গোল লাইন থেকেও ক্লিয়ার করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোলের জন্য মরিয়া ছিল। একাধিক আক্রমণ করেছে শুরু থেকে। তবে ভারতের দু’টি আক্রমণ ক্রসবারে লেগে ফেরত আসে। শেষ দশ মিনিট বাংলাদেশ ভারতের বক্সের সামনেই বল রেখেছিল। একটি পেনাল্টির জোরালো আবেদন করেছিল। রেফারির দৃষ্টি এড়িয়ে গেছে। বাংলাদেশের আরেকটি আক্রমণ ঠেকাতে বক্সের সামনে আসেন ভারতের গোলরক্ষক। এটা হ্যান্ডবল হলেও রেফারি দেননি। এরপরও বাংলাদেশ একেবারে অন্তিম মুহুর্তে গোল পেয়ে পুরো নাটকীয় মুহুর্ত উপহার দেয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।