রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা এভাবেই থাকি— কলকাতার গণমাধ্যমকে সম্প্রীতির বার্তা নওশাবার

প্রকাশিত - ২৬ সেপ্টেম্বর, ২০২৫   ১০:৫২ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

  1. আসছে ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনীক দত্ত পরিচালিত সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। আর এই ছবির মাধ্যমেই টলিউডে পা রাখছেন বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাবা। ছবিতে তিনি বাংলাদেশি এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় পাড়ি জমায়। টলিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জির বিপরীতে অভিনয় করেছেন তিনি।

 

প্রথম টলিউড সিনেমার মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত নওশাবা। যদিও তিনি প্রচারণায় অংশ নিতে পারছেন না, তবুও তার মন পড়ে আছে কলকাতায়। সম্প্রতি কলকাতার আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার অনুভূতি প্রকাশ করেন।

 

যখন নওশাবাকে প্রশ্ন করা হয়, কলকাতার রাস্তায় আবীর চ্যাটার্জির সঙ্গে তার পোস্টারে সয়লাব, তখন তার কেমন লাগছে? জবাবে নওশাবা বলেন, ‘আসলে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম, সেটা এখন সত্যি হচ্ছে। যদিও আমি  সেখানে উপস্থিত নেই, কিন্তু মনে হচ্ছে, কলকাতার অলিতে-গলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।’

 

নওশাবার কাছে তার অভিনীত সিনেমা, বাংলাদেশ প্রসঙ্গ এবং দুর্গাপূজা নিয়েও নানা প্রশ্ন করা হয়। এর আগে তিনি বেশ কয়েকবার দুর্গাপূজা উপলক্ষে থিম্যাটিক ফটোশুট করেছেন।

 

‘বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতেও দুর্গা সেজে রাস্তায় ঘুরতে পারেন?’—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, একেবারেই পারি। এই জুলাই আন্দোলনের পরপরও দুর্গাকে নিয়ে একটা শুট করেছি। আমাদের কিছু বিক্ষিপ্ত ঘটনাকে বড় করে দেখানো হয়। আমি কোনো বাউন্সার ছাড়াই দুর্গা সেজে শুট করছি, আর বোরকা পরা মেয়েরা এসে আমাকে জড়িয়ে ধরছেন। এটা খুব স্বাভাবিক একটি বিষয়। আমরা এভাবেই থাকি।’

 

নওশাবা আরও বলেন, ‘ছোটবেলায় তো সর্দি-কাশি হলে তুলসী পাতা খেতাম। আমার দাদুর বাড়িতে তুলসী গাছ ছিল। এখন দেখি এসব নিয়ে কত কথা হয়। পুরাতন ঢাকায় কিন্তু দুর্গাপূজা আসছে মানে, ২৩ তারিখ থেকে সব বন্ধ হয়ে যায়।’

 

ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে নির্মিত এই ছবিটির প্রযোজক প্রবাল হালদার ও ফিরদৌসল হাসান। সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। শারদীয় দুর্গোৎসবের সময়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে, আর ইতোমধ্যেই কলকাতায় শুরু হয়েছে এর প্রচার-প্রচারণা। শহরের বিভিন্ন জায়গায় ছেয়ে গেছে ছবির পোস্টারে। প্রকাশ পেয়েছে টিজার ও ট্রেলারও।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।