রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে, ইঙ্গিত দিলেন ট্রাম্প

প্রকাশিত - ২৬ সেপ্টেম্বর, ২০২৫   ১০:৪৩ পিএম
webnews24
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন, “সম্ভবত গাজা নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। চুক্তির খুব কাছে। মনে হচ্ছে গাজা নিয়ে আমাদের চুক্তি হয়েছে। আমরা আপনাদের জানাব।”

 

তিনি আরও বলেন, “এটি এমন চুক্তি হবে যা জিম্মিদের ফিরিয়ে আনবে। এটি এমন চুক্তি হবে যা যুদ্ধ থামাবে। শান্তি আসতে যাচ্ছে। আমার মনে হয় আমরা চুক্তিতে পৌঁছেছি।”

 

গতকাল ট্রাম্প ইঙ্গিত দেন যুদ্ধবিরতির চুক্তিটি চূড়ান্ত করতে আগামী সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন তিনি।

 

গত বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ৮ আরব ও মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি তাদের কাছে ২১ দফার শান্তি প্রস্তাব উত্থাপন করেন। এরমধ্যে জিম্মিদের মুক্তি ও গাজায় স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এছাড়া গাজায় হামাসবিহীন সরকার গঠনের ব্যাপারেও আলোচনা করেছেন তারা।

 

মুসলিম নেতারা ট্রাম্পের ২১ দফাকে স্বাগত জানালেও দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাস প্রকাশ্যে এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

 

এদিকে শুক্রবার জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিয়েছেন নেতানিয়াহু। ওই সময় তিনি গাজায় যুদ্ধ অব্যাহত রাখার কথা বলেন।

 

তার বক্তব্যের কিছু সময় পরই ট্রাম্প জানান গাজায় যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে আছেন তারা।

আগামী সোমবার নেতানিয়াহু-ট্রাম্পের বৈঠকের পরই চূড়ান্তভাবে গাজার ভাগ্য সম্পর্কে জানা যাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।