রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড ঠিকমতো পয়সা দিলে আমার পরের প্রজন্মও বসে খেত: মাধবন

প্রকাশিত - ২৬ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:৫২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডে আর্থিক অনিশ্চয়তার কথা তুলে ধরেছেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। জানিয়েছেন, হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সঠিক পারিশ্রমিক ও আর্থিক নিরাপত্তা না থাকায় শিল্পীরা প্রায়ই অনিশ্চয়তায় ভোগেন। তার মতে, হলিউডের মতো সুব্যবস্থা থাকলে তার কয়েকটি হিট সিনেমার আয় দিয়েই তার ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিন্তে জীবন কাটাতে পারত। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা তার দীর্ঘ অভিনয় জীবনের আর্থিক অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। সেখানেই উঠে আসে আর্থিক অনিশ্চয়তা প্রসঙ্গ। মাধবন বলেন, “ভারতে যদি এমন ব্যবস্থাপনা থাকত, তবে ‘থ্রি ইডিয়টস’, ‘রাং দে বাসান্তি’, ‘তনু ওয়েডস মনু’—এই তিনটি ছবিতে আমি যা আয় করতাম, তাতে আমার গোটা প্রজন্ম বসে খেতে পারত।”

অভিনেতা আরও বলেন, ‘তারকারা বিলাসবহুল জীবনযাত্রার অভ্যস্ত হয়ে পড়েন, কিন্তু বাস্তবে খুব কমেই বোঝেন যে অপ্রয়োজনীয় খরচ করা উচিত নয়। যদি আমার কাজের মতো হলিউডে হিট থাকত, আমি নিশ্চিন্তে ঝুঁকিপূর্ণ প্রজেক্টেও হাত দিতাম। কারণ আমি জানতাম, তিনটি ব্লকবাস্টারই আমার ভবিষ্যৎ প্রজন্মের খরচ চালানোর জন্য যথেষ্ট।’মাধবন এও জানান, ভারতে শিল্পীদের জন্য পেনশন বা রয়্যালটির ব্যবস্থা নেই। তাই সবাই মনে করে, আজ যা পাওয়া যায়, তাই লাভ। শিল্পীরা অনেক সময় পারিশ্রমিক সংক্রান্ত অনিয়মের শিকার হলেও তা নিয়ে কথা বলতে পারেন না। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।