রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘রোহিঙ্গাদের মাদক ব্যবসা  সংকট সৃষ্টি করেছে’

প্রকাশিত - ২৬ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:২৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বড় একটি অংশ মাদকের সঙ্গে জড়িত এবং এর অর্থনৈতিক প্রভাবে সীমান্তের ওপারে বিদ্রোহী বাহিনীগুলোকে আর্থিক সামর্থ্য যোগাচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গাদের মাদক ব্যবসা সরকারের জন্য সংকট সৃষ্টি করেছে। সরকার এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এগুলো বন্ধ করতে চেষ্টা করছে। অধিকাংশ বন্ধ হয়েছে বলতে পারি, কিন্তু একেবারে বন্ধ হয়নি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম ফোরামের আয়োজনে চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট : মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সেমিনারে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের নয়। এটি আন্তর্জাতিক সংকট। তাই একে আন্তর্জাতিকভাবে সমাধান করতে হবে। এর সঙ্গে প্রতিবেশী অনেক রাষ্ট্রের স্বার্থও জড়িত। এ সময় রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট বাড়ার আশঙ্কা প্রকাশ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ চায় রোহিঙ্গারা সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরে যাক। সেমিনারে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্টজনরা মতামত তুলে ধরেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।