রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে হারিয়ে হুঙ্কার ছুড়লেন পাকিস্তান

প্রকাশিত - ২৬ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জয়ের জন্য লক্ষ্যটা ১৩৬। দুবাইয়ে পাকিস্তানের বোলিংয়ের সামনে এমন টার্গেট অগ্নিপরীক্ষা হওয়ার কথা না। এমন ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা যেন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে কে কাকে ছাড়াবেন সে প্রতিযোগিতায় নামলেন। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমেছে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে।  ১১ রানের জয়ে ভারতের পর এবারের এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। এর মধ্য দিয়ে এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আগামী ২৮ সেপ্টেম্বর হবে শিরোপার লড়াই।

চলতি এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। আগের দুই ম্যাচেই ভারতের কাছে একপেশেভাবে পরাস্ত হয়েছে পাকিস্তান। কিন্তু ফাইনালে উঠেই ফুরফুরে মেজাজে ম্যান ইন গ্রিনরা। বাংলাদেশের বিপক্ষে জয়ের পরই পাকিস্তান অধিনায়ক সালমন আলি আগা হুঙ্কার দিয়ে রাখলেন, যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে তারা। বাংলাদেশের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর বলছেন, “এই ধরনের জয়ই বুঝিয়ে দেয় দলটা কতটা স্পেশাল। প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। হ্যাঁ ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করতে হবে। তবে আমরা সেটা সামলে নেব।” টুর্নামেন্টে তৃতীয়বার ভারতের মুখোমুখি হওয়া নিয়ে সালমান আলি আগার বক্তব্য, “আমরা খুবই উত্তেজিত। জানি ভারতকে হারাতে কী কী করতে হবে। আমাদের টিমের যা শক্তি তাতে আমরা যে কোনো দলকে হারাতে পারি। রোববারও আমরা ভারতকে হারানোর চেষ্টা করব।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।