রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের বিরুদ্ধে ২ কোটির মামলা দিলেন এনসিবি অফিসার

প্রকাশিত - ২৬ সেপ্টেম্বর, ২০২৫   ০২:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : শাহরুখ খান ও তার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেছেন প্রাক্তন নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অফিসার সমীর ওয়াংখেড়ে। তার অভিযোগ, নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্যা ব্যাডস অফ বলিউড’-এ তাকে অপমান করা হয়েছে। ওয়াংখেড়ে জানিয়েছেন, মামলায় জয়ী হলে প্রাপ্ত ক্ষতিপূরণের পুরো অর্থ তিনি টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য দান করবেন।

সম্প্রতি মুক্তি পাওয়া এই সিরিজে এক এনসিবি কর্মকর্তার চরিত্রকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। সমীরের দাবি, ওই চরিত্র তার সঙ্গে মিল রেখে তৈরি এবং এতে মাদকবিরোধী সংস্থা ও আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। তিনি আদালতের কাছে সিরিজটির স্ট্রিমিং ও বিতরণ বন্ধের নির্দেশ এবং মানহানির ঘোষণা চান। এর পেছনে রয়েছে পুরোনো ঘটনা। ২০২১ সালে মুম্বাইয়ের এক ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন আরিয়ান খান। তখনই মামলার তদন্তে ছিলেন সমীর ওয়াংখেড়ে। পরবর্তীতে আদালত থেকে অব্যাহতি পান আরিয়ান। সেই সময় সমীরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে সিবিআই মামলা করে, যদিও তিনি তা রাজনৈতিক ষড়যন্ত্র বলে অস্বীকার করেন। সব মিলিয়ে বাস্তব ও পর্দার গল্প যেন নতুন করে আদালতে মুখোমুখি দাঁড় করিয়েছে আরিয়ান খান ও সমীর ওয়াংখেড়ে। এখন দেখার বিষয়, আদালতের রায়ে কোন পক্ষের দাবি টিকে থাকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।