২৪ ঘণ্টা অনলাইন : সুনামগঞ্জ-সিলেট সড়কে আজ শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকালে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাঘেরকোনা এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা প্রয়াত প্রণয় দাশের স্ত্রী আবাদিত কেশবা (৪০), তাঁর মেয়ে সুনামগঞ্জ শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী এবং অটোরিকশার চালক সজল ঘোষ (৫০)। সজল ঘোষ সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পরই ট্রাকের চালক পারভেজ আহমদকে (৩০) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। তাঁর বাড়ি জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবাদিত কেশবা ও তাঁর মেয়ে অটোরিকশায় করে সিলেট যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকটি গিয়ে সড়কের পাশের খাদে পানিতে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিনজন নিহত হন। স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া ও শাহ আলম বলেন, তাঁরা বিকট শব্দ শুনে ঘর থেকে দৌড়ে সড়কে যান। গিয়ে দেখেন ট্রাকটি পানিতে পড়ে যাচ্ছে। অটোরিকশা দুমড়েমুচড়ে আছে। দুজন ঘটনাস্থলেই মারা যান। একজনকে দ্রুত হাসপাতালে পাঠান। পরে শুনেছেন হাসপাতালে নেওয়ার আগে তিনিও মারা গেছেন। নিহত ব্যক্তিদের আত্মীয় গোবিন্দ কুমার দাশ জানিয়েছেন, অটোরিকশার চালক সজল ঘোষসহ নিহত সবাই ইসকনের ভক্ত। তাঁরা সিলেট যাচ্ছিলেন। দুই বছর আগে প্রথমার বাবা মারা যান। এখন এই পরিবারের আর কেউ রইল না। জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।