রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় কেবল কার দুর্ঘটনায় ৭ সন্ন্যাসী নিহত

প্রকাশিত - ২৫ সেপ্টেম্বর, ২০২৫   ০৯:৪০ পিএম
webnews24

 

২৪ ঘণ্টা অনলাইন : শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পাহাড়ের ঢালে তার টানা কেবল রেলগাড়িটি বিধ্বস্ত হয়ে তিনজন বিদেশিসহ ৭ জন বৌদ্ধ সন্ন্যাসী নিহত হয়েছেন। শ্রীলঙ্কা পুলিশ বৃহস্পতিবার একথা জানিয়েছে। কলম্বো থেকে এএফপি এই খবর জানিয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে বিশাল না উয়ানা বন মঠের মধ্যে একটি পাহাড়ের চূড়ায় ধ্যান কেন্দ্রে যাওয়ার সময় হতাহতরা ছোট একটি অস্থায়ী কেবিনে ভিড় করেছিলেন।

পুলিশের এক কর্মকর্তা এএফপি’কে জানিয়েছেন, ‘গাড়িতে ১৩ জন সন্ন্যাসী ছিলেন। দু’জন সামান্য আহত হয়ে পালিয়ে যেতে সক্ষম হন। তবে আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।’ তিনি বলেছেন, নিহতদের মধ্যে ভারত, রাশিয়া এবং রোমানিয়ার সন্ন্যাসীও রয়েছেন। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, কেবল ছিঁড়ে যাওয়ার ফলে রেলগাড়িটি দ্রুত গতিতে নীচের দিকে নেমে যাওয়ার আগে ট্র্যাক থেকে লাফিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। মঠটি রাজধানী কলম্বো থেকে ১৩০ কিলোমিটার (৮১ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।