রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য মোকাবিলায় চীনকে বাংলাদেশের অনুসরণ করা উচিত

প্রকাশিত - ২৫ সেপ্টেম্বর, ২০২৫   ০৯:১২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: দারিদ্র্য মোকাবিলায় চীনকে বাংলাদেশের অনুসরণ করা উচিত ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চায়না-ঢাকা ডে উদযাপন অনুষ্ঠা‌নে এ মন্তব‌্য ক‌রেন উপ‌দেষ্টা। ফরিদা আখতার বলেন, চীন দিনে দিনে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে দারিদ্র্য মোকাবিলায় তারা খুব সফল হয়েছে। দেশটির লাখ লাখ লোক দারিদ্র্যতা থেকে  বেরিয়ে আসছে। দারিদ্র্য মোকাবিলায় চীনকে বাংলাদেশের অনুসরণ করা উচিত।

উপ‌দেষ্টা ব‌লেন, প্রধান উপদেষ্টা সম্প্রতি চীন সফর করেছেন। সে সময় দেশটির সঙ্গে ৮টি চুক্তি ও সমঝোতা হয়েছে। আমরা প্রত্যাশা করি, আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে। আগামীতে বাংলা‌দেশ ও চী‌নের ম‌ধ্যে সম্পর্ক আরও নতুন উচ্চতায় যা‌বে ব‌লে মন্তব‌্য ক‌রেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ইয়াও ওয়েন ব‌লেন, বাংলাদেশ ও চী‌নের সম্পর্ক এ বছর ৫০ বছর পূর্তি হয়েছে। আমাদের দুই দেশের সম্পর্ক দিনে দিনে আরও গভীর হচ্ছে। দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ছে। আমরা আগামীতে শান্তি ও সমৃদ্ধির পথে একযোগে এগিয়ে যেতে চাই। অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুল হান্নান চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।