রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা-ফার্সির মেলবন্ধন, হাবিবের ‘মহা জাদু’তে মাতল শ্রোতারা

প্রকাশিত - ২৫ সেপ্টেম্বর, ২০২৫   ০৯:০৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: ফার্সির ছোঁয়ায় যেন এক অনন্য মাত্রা পেল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান ‘মহা জাদু’। জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ এবং তাজিকিস্তানের শিল্পী মেহেরনিগর রুস্তমের কণ্ঠে এই গানে এক মেলবন্ধন ঘটেছে বাংলা ও ফার্সি ভাষার। বৃহস্পতিবার সন্ধ্যায় কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই শ্রোতাদের মন জয় করে নিয়েছে গানটি। বাউল শাহ খোয়াজ মিয়ার লেখা ও সুরে তৈরি এই লোকগানটির নতুন সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। আর গানে মেহেরনিগরের এন্ট্রি যেন ছিল শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ।  

কোক স্টুডিও বাংলা গানটি প্রকাশের সময় এর পেছনের ভাবনা তুলে ধরে। তারা জানায়, ‘মহা জাদু’ বাংলা লোকগান এবং ফার্সি কবিতার এক অসাধারণ মিশ্রণ, যেখানে ভালোবাসা একটি অদৃশ্য সুতার মতো হৃদয় ও আত্মাকে টেনে নিয়ে আসে। বাউল সাধক দুরবীন শাহ-এর শিষ্য খোয়াজ মিয়া এই গানটি লিখেছিলেন তার মুর্শিদের প্রতি গভীর ভক্তি থেকে। হাবিব ওয়াহিদের আধুনিক সংগীতায়োজন এবং মেহেরনিগরি রুস্তমের কণ্ঠ এই চিরায়ত গানটিকে এক নতুন গতি ও প্রাণ দিয়েছে।

এই সিজনে এর আগে ‘বাজি’ ও ‘লং ডিসট্যান্স লাভ’ সহ কয়েকটি গান প্রকাশিত হলেও ‘মহা জাদু’র ঘোষণার পর থেকেই শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শক-শ্রোতারা। তাদের মত, দেশি-বিদেশি শিল্পীর এই যৌথ কাজ বাংলা সংগীতে নতুন মাত্রা যোগ করেছে বলে অনেকেই মনে করছেন। গানটি নিয়ে একজন দর্শক লিখেছেন, ‘এই ধরনের মডার্ন গানগুলো আগে কোক স্টুডিও পাকিস্তান বা ইন্ডিয়ায় শুনতাম। এবার কোক স্টুডিও বাংলাও সেই ধারা নিয়ে এল।’ হাবিবের প্রশংসা করে একজন লিখেছেন, “‘দিন গেল’ থেকে কোক স্টুডিও বাংলা পর্যন্ত হাবিব কখনো তার ছন্দ হারাননি! আমাদের প্রজন্মের চিরকালের পছন্দের তালিকায় তিনি থাকবেন।” বিদেশি শিল্পী মেহেরনিগরের কণ্ঠের প্রশংসা করে আরেকজন শ্রোতা মন্তব্য করেছেন, ‘আহ! জাদুকর। এখন মনে হচ্ছে কোক স্টুডিও বাংলা পূর্ণতা পেল। এমন কোলাবোরেশন হাবিব ভাই ছাড়া অসম্ভব। মেহরনিগার দারুন!’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।