রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাহসান-সৃজিতকে নিয়ে ‘না বলা কথা’ শোনাবেন মিথিলা

প্রকাশিত - ২৫ সেপ্টেম্বর, ২০২৫   ০৮:৩২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: দেশের শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয়ের পাশাপাশি একজন সমাজকর্মী হিসেবেও রয়েছে তার পরিচিতি। এদিকে সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জনের পর ‘ডক্টর’ উপাধি পেয়ে নিজেকে আরও সাফল্যমণ্ডিত করেছেন; আর এই অর্জনের পর প্রথমবারের মতো হাজির হচ্ছেন টেলিভিশনের পর্দায়। শোনা যাচ্ছে, মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর একটি পর্বে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। পর্বটি আগামী শনিবার প্রচারের কথা রয়েছে। এরই মধ্যে অনুষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এক সংবাদমাধ্যমে উঠে এসেছে মিথিলার সঙ্গে আলোচনার বিষয়বস্তু।

জানা গেছে, রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পর্বে মিথিলার সঙ্গে চলেছে খোলামেলা আড্ডা; তাকে ঘিরে চলা সমালোচনা তিনি কীভাবে সামলান, ওপার বাংলার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে সংসার জীবন কেমন চলছে, সে বিষয়েও চলেছে আলোচনা। এদিন মিথিলা তার প্রাক্তন স্বামী ও কন্যা আইরার বাবা তাহসান খানের সঙ্গে সম্পর্ক কেমন— তা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন। কথা প্রসঙ্গে তাহসানের দাম্পত্য জীবন নিয়েও নাকি কথা বলেছেন মিথিলা। অভিনেত্রীর কথায়, ‘রোজা আহমেদকে বিয়ের পর যেমন আমি তাহসানকে অভিনন্দন জানিয়েছি, সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর তাহসান-ও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।’

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ আরও জানিয়েছে, এর আগে এ ধরনের ব্যক্তিগত মন্তব্য মিথিলা কখনো প্রকাশ্যে জানাননি। অর্থাৎ, এই পডকাস্টে মিথিলা এমন কিছু ব্যক্তিগত কথা বলেছেন, যা তিনি এর আগে কখনো জনসমক্ষে আনেননি। বিশেষ করে প্রাক্তন স্বামী তাহসান খান ও বর্তমান স্বামী সৃজিত মুখার্জীকে নিয়ে তার সম্পর্কের যে দিকগুলো এতদিন অনুরাগী ও সাধারণ মানুষের কাছে অজানা ছিল, এই পর্বে সেই ‘না বলা কথাগুলোই’ উঠে আসবে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।