২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের অন্যতম চর্চিত জুটি হৃতিক রোশান এবং সাবা আজাদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। প্রায় তিন বছর ধরে সম্পর্কে থাকা এই জুটির বিয়ে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন। এবার সেই গুঞ্জনে সরাসরি প্রতিক্রিয়া জানালেন সাবা আজাদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিয়েছেন, তাদের বিয়ে নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো চাপ নেই।
সাক্ষাৎকারে সাবা বলেন, ‘আমার যখন ছয় বছর বয়স, তখন আমার বাবা-মা বলেছিলেন, ‘যদি তোমার মন না চায়, তাহলে তুমি বিয়ে কোরো না। আমরা তোমার কাছ থেকে এ বিষয়ে কোনো প্রত্যাশা রাখি না।’ তাই জীবনে কখনো পরিবারের পক্ষ থেকে কোনো চাপ অনুভব করিনি।’ ২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন হৃতিক ও সাবা। এরপর থেকেই তাদের ছুটি কাটানোর ছবি থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি— সবকিছুই যেন প্রমাণ করে তাদের ঘনিষ্ঠতা। হৃতিকের দুই ছেলে রেহান ও হৃদান এবং প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গেও সাবার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।