রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম আল দীনের পদক, পুরস্কার ও পাণ্ডুলিপি ফেরত দিতে ৪ জনকে লিগ্যাল নোটিশ

প্রকাশিত - ২৫ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:০৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: নাট্যকার প্রয়াত সেলিম আল দীনের পদক, পুরস্কার, পাণ্ডুলিপি ফেরত দিতে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুসহ চারজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেলিম আল দীনের ভাইয়ের ছেলে ও সেলিম আল দীন কেন্দ্রের সহ-সভাপতি সালাহ উদ্দিন শুভ্রর পক্ষে আজ ডাকযোগে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।  ফেনীতে অবস্থিত সেলিম আল দীন জাদুঘরে এসব মূল্যবান সামগ্রী সংরক্ষণ করা হবে বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়। শিহাব উদ্দিন খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঞ্চ নাটক ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ছাড়াও নোটিশ প্রাপ্ত অন্যরা হলেন মো. কামরুল হাসান, আব্দুস সালাম এবং নাসরিন সুলতানা বিলকিস। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের কাছে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উক্ত লিগ্যাল নোটিশের কপি পাঠানো হয়েছে। নোটিশে অভিযোগ করা হয়, নোটিশপ্রাপ্ত চার ব্যক্তি প্রয়াত সেলিম আল দীনের সাথে ঘনিষ্ঠ হয়ে কাজ করার সুযোগ নিয়ে তাঁর অর্জিত ও ব্যবহৃত বিভিন্ন মূল্যবান দ্রব্য সামগ্রী, পদক, পুরস্কার, নাটক ও অন্যান্য পাণ্ডুলিপি, ব্যবহার্য অন্যান্য সামগ্রী বেআইনিভাবে নিজেদের কাছে রেখেছেন।

নাট্যকার সেলিম আল দীন একজন বিশ্বমানের নাট্যকার, লেখক, গবেষক ও নাট্য নির্দেশক ছিলেন। নাট্যজগতে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি ‘নাট্যাচার্য’ উপাধিতে ভূষিত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদকসহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এছাড়া তিনি অসংখ্য নাটক রচনা করে সুনাম কুড়িয়েছেন।নোটিশে বলা হয়েছে, সেলিম আল দীনের এই সকল পদক, পুরস্কার, পাণ্ডুলিপি, মূল্যবান দ্রব্য সামগ্রী ও তাঁর ব্যবহার্য সামগ্রী জাতীয় সম্পদ এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য। 

কিন্তু দুর্ভাগ্যজনক যে প্রয়াত সেলিম আল দীনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুবিধা নিয়ে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, কামরুল হাসান, আব্দুস সালাম এবং নাসরিন সুলতানা বিলকিস সেলিম আল দীনের সমস্ত স্মৃতিচিহ্ন, ব্যবহার্য জিনিসপত্র, পাণ্ডুলিপি, পদক ও পুরস্কার সমূহ নিজেরা ভাগাভাগি করে নিজেদের কাছে নিয়ে রেখেছেন যা ধীরে ধীরে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রদর্শনের অভাবে সেলিম আল দীন ভক্ত, গবেষক ও অনুরাগীরা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছেন। সেলিম আল দীনের জন্মস্থান ফেনীতে সেলিম আল দীন কেন্দ্র এবং সেই কেন্দ্রের অংশ হিসেবে ‘সেলিম আল দীন মিউজিয়াম’ রয়েছে যা ২০০৯ সাল থেকে সচল। এই কেন্দ্র ও জাদুঘরে অগণিত ভক্ত, অনুরাগী, দেশি-বিদেশি গবেষকরা নিয়মিত পরিদর্শন করেন। কিন্তু সেখানে সেলিম আল দীনের পদক, পুরস্কার, পাণ্ডুলিপি ও তাঁর ব্যবহার্য জিনিসপত্র নেই বলে দর্শনার্থীরা মর্মাহত হচ্ছেন।

আইনি নোটিশে দাবি করা হয়েছে, নোটিশ দাতা বারবার এগুলো ফেরত দিতে বললেও নোটিশ গ্রহণকারীরা তাতে কর্ণপাত করেনি। বিশেষ করে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বিগত সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী হওয়ায় নোটিশদাতাকে অপমান, অপদস্থ করতেন এবং এসব জিনিস তার তত্ত্বাবধানে থাকবে বলে ধমক দিতেন। নোটিশদাতা সেলিম আল দীনের ভাতিজা হিসেবে উত্তরাধিকার আইনেও তাঁর কাছে সমস্ত কিছু ফেরত প্রদানের দাবি জানিয়েছেন যেন তিনি সেগুলো সংরক্ষণ ও প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। নোটিশে ১৫ দিনের সময় উল্লেখ করে প্রয়াত সেলিম আল দীনের সকল পদক, পাণ্ডুলিপি, পুরস্কার, মূল্যবান দ্রব্য সামগ্রী ও ব্যবহার্য জিনিসপত্র ফেরত প্রদানের জন্য বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।