রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাল নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, বতসোয়ানা ও আলবেনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

প্রকাশিত - ২৫ সেপ্টেম্বর, ২০২৫   ০১:৩০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকটি আগামীকাল সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। তিনি জানান, অধ্যাপক ইউনূস দুপুর ১২টা ৪৫ মিনিটে বতসোয়ানার প্রেসিডেন্ট ডুমা গিডিওন বোকোর সঙ্গে বৈঠক করবেন।

প্রধান উপদেষ্টা দুপুর ১টায় জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের দপ্তরের আয়োজনে ‘আমাদের অভিন্ন মানবতার মূল-সকলের জন্যে সর্বত্র মানবাধিকার’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তাঁকে মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।  ড. ইউনূস বিকেল ৫টায় আলবেনিয়ার প্রেসিডেন্ট বজরাম বেগাজের সঙ্গে বৈঠক করবেন। শ্রমিক অধিকার বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেয়ার পর তিনি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।