রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের চ্যালেঞ্জ ও টিম কম্বিনেশন কেমন হওয়া উচিত জানালেন আকাশ

প্রকাশিত - ২৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:৪৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: এশিয়া কাপের সুপার ফোরে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে সমর্থকদের উত্তেজনা এখন তুঙ্গে। কাগজে-কলমে ভারত শক্তিশালী দল। ম্যাচেও তারাই ফেভারিট। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী বাংলাদেশও। ভারতের বিপক্ষে জয় পেতে টাইগারদের আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে হবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ মূলত পরপর দুই দিনে দুই ম্যাচ। আজ (২৪ সেপ্টেম্বর) ভারতের সঙ্গে খেলার পর আগামীকালই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে টাইগারদের। আকাশের মতে, পাকিস্তানের ম্যাচ তুলনামূলক সহজ হলেও লিটন দাসের দলকে ভারতের বিপক্ষে পূর্ণ শক্তি দিয়েই খেলতে হবে।

আকাশ বলেন, ‘বাংলাদেশকে বিশ্বাস রাখতে হবে- যেভাবে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে, সেভাবেই ভারতকেও হারাতে পারবে। ইতোমধ্যে দলটি প্রমাণ করেছে, প্রায় বাদ পড়ার অবস্থা থেকে তারা ঘুরে দাঁড়াতে পারে। ভারত যদি পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকে, তাহলে বাংলাদেশ দুই নম্বরে।’ তবে অন্য অনেকের মতো আকাশও বাংলাদেশ দলের ম্যাচের সময়সূচীকে কঠিন মনে করছেন। তিনি বলেন, ‘পরপর দুটি ম্যাচ খেলা সহজ নয়। হ্যাঁ, পাকিস্তানকে হারানো তুলনামূলক সহজ হতে পারে। কিন্তু ভারতের বিপক্ষে জিততেই হবে।’ এরপর স্পিন আক্রমণ নিয়েও পরামর্শ দিয়েছেন তিনি। দুবাইয়ের স্পিন সহায়ক উইকেট মাথায় রেখে নাসুম আহমেদ, শেখ মেহেদী ও রিশাদ হোসেনকে একাদশে দেখতে চান আকাশ। তার ভাষায়, ‘এটা হতে হবে স্পিন-নির্ভর আক্রমণ। বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে মেহেদী, নাসুমকে ব্যবহার করা যেতে পারে। রিশাদও উইকেট নিতে পারে। দুবাইয়ের কন্ডিশন হায়দরাবাদের মতো নয়। তাই তিনজন স্পিনার নিয়ে নামলেই বাংলাদেশ লাভবান হবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।