২৪ ঘণ্টা অনলাইন : গত কয়েক মাস ধরেই বল হাতে নিয়মিত পারফর্ম করছেন মুস্তাফিজুর রহমান। বিশেষ করে টি-টোয়েন্টিতে যেন পুরোনো রূপে ফিরেছেন এই পেসার। চলমান এশিয়া কাপেও সেরা ধারা অব্যাহত রেখেছেন। তার এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়েও। সর্বশেষ দুই ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। তাতে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন তিনি। ৬৬০ রেটিং পয়েন্ট নিয়ে এখন ৯ নম্বরে অবস্থান করছেন মুস্তাফিজ।
বোলিংয়ে উন্নতি করেছেন শেখ মেহেদি ও তানজিম হাসান সাকিব। মেহেদি তিন ধাপ এগিয়ে ৬২৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন। আর সাকিব ২ ধাপ এগিয়ে ৫২৬ রেটিং পয়েন্ট নিয়ে ৪০তম স্থানে আছেন। তবে টি-টোয়েন্টি বোলারদের মধ্যে অবনতি হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশি বোলারের। ২ ধাপ পিছিয়ে রিশাদ এখন ২৬তম স্থানে, একধাপ পিছিয়ে ৩১তম স্থানে তাসকিন, দুই ধাপ পিছিয়ে ৫৮তম হাসান মাহমুদ, ৬ ধাপ পিছিয়ে ৬৪তম শরিফুল ইসলাম।ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন সাইফ হাসান। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি। ৬১ রানের সেই ইনিংসের ফলে র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন এই ওপেনার। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে ১৩৩ ধাপ এগিয়ে ৪২৩ রেটিং পয়েন্ট নিয়ে ৮১তম স্থানে অবস্থান করছেন সাইফ।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।