রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয়দের সঙ্গে ইরানের সাক্ষাৎ

প্রকাশিত - ২৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইরানের পরমাণু নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় শক্তিগুলো মঙ্গলবার তেহরানের শীর্ষ কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছে। কিন্তু এতে সমঝোতার কোনও লক্ষণ দেখা যায়নি। ইউরোপীয় শক্তিগুলো ইরানের কর্মসূচির কারণে শীঘ্রই দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে চাইছে। তবে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে।  এদিকে ইরানের অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের সময় ঘনিয়ে আসছে।

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল সাংবাদিকদের বলেন, ‘ইরান কখনই পরমাণু অস্ত্র অর্জন করবে না।’  তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ।’

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, ‘তিনি বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে একটি চুক্তি বাস্তবায়নের জন্য সাক্ষাৎ করবেন।  তবে তিনি সতর্ক করে বলেছেন, ‘হয় ইরান একটি ইঙ্গিত দেবে এবং শান্তি ও জবাবদিহিতার পথে ফিরে আসবে, না হলে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।’ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করার চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি আরো বলেন, ‘আমরা আত্মসমর্পণ করিনি এবং করবও না।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘তারা সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।’ ২০১৫ সালে স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে স্থগিত জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল এড়াতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ব্রিটিশ, ফরাসি, জার্মান ও ইইউ সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।