রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ড্রোন হামলার পর ‘ভূখণ্ড রক্ষার’ জন্য প্রস্তুত পোল্যান্ড

প্রকাশিত - ২৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাশিয়ার ড্রোন হামলার পর পোল্যান্ড তার ভূখণ্ড রক্ষার জন্য প্রস্তুত। দেশটির প্রেসিডেন্ট ক্যারল নওরোকি গতকাল  মঙ্গলবার এ সতর্কবার্তা দিয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার কয়েকটি ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে ওয়ারশো অভিযোগ করেছে। ড্রোনের পাশাপাশি এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমানের অনুপ্রবেশের পর ন্যাটো জোট রাশিয়ার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে। পোল্যান্ড ন্যাটোর সদস্যরাষ্ট্র। পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নওরোকি জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছেন যে, পোল্যান্ড সর্বদা রাশিয়ার ড্রোন থেকে মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোর সুরক্ষা দিতে প্রস্তুত। পোলিশ জনগণ নিজের ভূখণ্ড রক্ষার জন্য লড়াইয়ে প্রস্তুত। 

তিনি আরো বলেন, ‘আমাদের ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে মস্কোর নির্মম উস্কানিমূলক কর্মকাণ্ডকে আমরা মেনে নেব না। রাশিয়া আমাদের পরীক্ষা করছে এবং আমাদেরকে ভয় দেখায়। কিন্তু আমরা  রাশিয়াকে ভয় পাই না।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন যে ন্যাটো দেশগুলোর উচিত তাদের ভূখণ্ডে প্রবেশকারী রাশিয়ান বিমানগুলোকে গুলি করে ভূপাতিত করা।

গত শুক্রবার ১৯ সেপ্টেম্বর রাশিয়ার বেশ কয়েকটি সশস্ত্র যুদ্ধবিমান প্রায় ১২ মিনিটের জন্য আকাশসীমা লঙ্ঘন করে এস্তোনিয়ার সীমান্তে ঢুকে যায়। এর প্রতিক্রিয়ায় ন্যাটো বিমানগুলো হামলা চালায়। এস্তোনিয়া ন্যাটোর বৈঠকের আহ্বান জানায়।

পূর্ব পোল্যান্ডে রাশিয়ান ড্রোন ভূপাতিত করার পর পোল্যান্ড ন্যাটো আলোচনা শুরু করার মাত্র এক সপ্তাহেরও বেশি সময় পরে এই ঘটনাটি ঘটে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।