রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে হ্রদের বাঁধ ভেঙে ১৪ জনের মৃত্যু, ১২৪ জন নিখোঁজ

প্রকাশিত - ২৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সুপার টাইফুন রাগাসার প্রবল বর্ষণে তাইওয়ানের একটি পুরনো হ্রদের বাঁধ ভেঙে অন্তত ১৪ জনের প্রাণহানি ও ১৮ জন আহত হয়েছে বলে বুধবার হুয়ালিয়েন কাউন্টি সরকারের প্রেস কর্মকর্তা লি কুয়ান-টিং জানিয়েছেন। জাতীয় অগ্নিনির্বাপক সংস্থা জানিয়েছে, এই ঘটনায় ১২৪ জন নিখোঁজ রয়েছে। তাইপে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।  পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টিতে মঙ্গলবার বাঁধটি ভেঙে পড়লে একটি সেতু ভেসে যায় ও একটি শহরে কাদামাটির স্রোত ঢুকে পড়ে। স্থানীয় কুয়াং ফু টাউনশিপের নেতা হসু চেং-হসিয়ুং (৫৫) বলেন, এটা যেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো ছিল। কাদামাটির স্রোত সরাসরি আমার বাড়ির প্রথম তলায় ঢুকে পড়ে।

স্থানীয় বাসিন্দা ইয়েন শাউ (৩১)  বলেন, এটা যেন একেবারে দুর্যোগের সিনেমা। হ্রদের বাঁধটি ভাঙার এক ঘণ্টা আগে পর্যন্ত অনেক মানুষ স্থানীয় সুপারমার্কেট ও মুদি দোকানে কেনাকাটা করছিলেন। কয়েক মিনিটের মধ্যেই পানি প্রথম তলার অর্ধেক পর্যন্ত উঠে যায়। তিনি আরও জানান, আরেকটি স্রোতের ভয়ে মঙ্গলবার রাতে তিনি ঘুমাতে পারেননি। বুধবার সকাল থেকে বাড়ি থেকে কাদা সরানোর চেষ্টা করছেন। কাদা এতটাই গভীর ছিল যে তা খুঁড়ে ফেলা সম্ভব হচ্ছিল না।

অগ্নিনির্বাপক সংস্থা প্রকাশিত ফুটেজে প্লাবিত রাস্তা, অর্ধেক ডুবে যাওয়া গাড়ি ও উপড়ে যাওয়া গাছ দেখা গেছে। টাইফুন রাগাসার কারণে পুরো তাইওয়ান জুড়ে ৭ হাজার ৬০০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।  তাইওয়ানে সাধারণত জুলাই থেকে অক্টোবরের মধ্যে প্রায়ই ঘূর্ণিঝড় আঘাত হানে। এ বছরের জুলাইয়ের শুরুতে আঘাত হানা টাইফুন ড্যানাসে দুই জনের প্রাণহানি ও কয়েকশ মানুষ আহত হয়েছিল। সপ্তাহান্তে দক্ষিণাঞ্চলে ৫০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত ও ঝড় শুরু হয়েছিলো।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।