রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৪২ লাখ শিশু পাবে টাইফয়েড টিকা

প্রকাশিত - ২৩ সেপ্টেম্বর, ২০২৫   ১০:২৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় খুলনা বিভাগে মোট ৪২ লাখ ৫৯ হাজার ৩৭৮ শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেয়া হবে।শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য আজ খুলনায় সিএসএস আভা সেন্টারে বিভাগীয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাস্থ্য কর্মকর্তারা ঘোষণা করেন, খুলনা বিভাগে মোট ৪২ লাখ ৫৯ হাজার ৩৭৮ শিশু টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) পাবে। ক্যাম্পেইনটি স্কুল ও কমিউনিটি সেন্টার উভয় স্থানেই পরিচালিত হবে।এই কর্মসূচি দুটি ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপ ১২ অক্টোবর থেকে ২০ অক্টোবর এবং দ্বিতীয় ধাপ ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা দেওয়া হবে।

৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশুদের এ টিকা দেওয়া হবে। এতে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির ছাত্র-ছাত্রীরা অন্তর্ভুক্ত থাকবে। টিকার জন্য ১৭ ডিজিটের জন্ম সনদ নম্বর ব্যবহার করেi www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল সকল সংশ্লিষ্ট পক্ষকে কর্মসূচি সফল করতে সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত তারিখে টিকাদান কেন্দ্রগুলোতে শিশুদের আনার জন্য আহ্বান জানান।

বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইপিআই ও সার্ভেইলেন্স উপ-পরিচালক ডা. মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. আকিব উদ্দিন এবং ইউনিসেফ খুলনা প্রধান মো. কাওসার হোসেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) ড. মো. আরিফুল ইসলাম টিকাদান কর্মসূচির বিস্তারিত তথ্য মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। সভায় খুলনার ১০ জেলার সিভিল সার্জন, সরকারি কর্মকর্তা, স্কুল শিক্ষক এবং ইমামরা উপস্থিত ছিলেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।