রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছবি প্রকাশ করে সন্তান আগমনের খবর দিলেন ক্যাটরিনা-ভিকি

প্রকাশিত - ২৩ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:৫৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন- বেশ কয়েকদিন ধরে আলোচনায় এই খবর। এরই মধ্যে মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে সুখবরটি দিলেন অভিনেত্রী; পোস্ট করার পর থেকেই তা ভক্ত-অনুরাগীদের মাঝে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস। ছবিতে দেখা যায়, স্বামী ভিকি কৌশলের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে থাকা একটি ছবি ধরে আছেন ভিকি-ক্যাট দুজনেই। সেই ভেতরের সাদাকালো ছবিতে স্পষ্ট হয়  ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি। ক্যাপশনে ক্যাটরিনা লেখেন, ‘আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হওয়ার পথে।’

দীর্ঘদিন ধরেই ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এই বিষয়ে তারকা দম্পতি এতদিন কোনো মন্তব্য করেননি। অবশেষে পোস্টটির মাধ্যমে তারা নিজেরাই এই সুখবরটি নিশ্চিত করলেন। ক্যাটরিনা-ভিকির ঘরে সন্তান আগমনের খবরে তাদের সহকর্মী ও ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অভিনেত্রী জাহ্নবী কাপুর, নেহা ধুপিয়াসহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন। নেটিজেনরাও নানা মন্তব্য করে নতুন অতিথির আগমনকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, ২০২১ সালে রাজস্থানের একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। আগামী ডিসেম্বরে তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। এর আগেই তাদের সংসারে নতুন সদস্য যোগ হতে যাচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।