রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাত অলিম্পিয়াডে বিজয়ীদের ১০ লাখ টাকার পুরস্কার দিলেন আজহারী

প্রকাশিত - ২৩ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : হাসানাহ ফাউন্ডেশন আয়োজিত ‘সিরাত অলিম্পিয়াড ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০ হাজার প্রতিযোগীর মধ্যে তিনটি গ্রুপে ৩০ জন বিজয়ী হয়েছেন। অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয়। প্রত্যেক গ্রুপে ওমরাহ প্যাকেজ, ল্যাপটপ, ট্যাব, ক্রেস্ট, সার্টিফিকেট, মূল্যবান বই, প্রাইজমানিসহ প্রায় দশ লক্ষাধিক টাকার পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

‘সিরাত অলিম্পিয়াড ২০২৫’ সম্পর্কে হাসানাহ ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, এর মাধ্যমে হাসানাহ ফাউন্ডেশনের পরিকল্পনায় থাকা অসংখ্য প্রজেক্টের ছোট্ট একটি সূচনা হলো মাত্র। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা বিজয়ী হতে পারেননি, তাদেরকেও অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা এবং আমাদের অনাগত সব আয়োজনে নতুন উদ‍্যমে যুক্ত হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানাই। নতুন প্রজন্মকে রাসুল (সা.)-এর আদর্শে গড়ে তুলতে ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হাসানাহ ফাউন্ডেশন এ-ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে জানান তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।