রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস সংকটে হামিদ ফেব্রিক্সের কারখানা বন্ধ

প্রকাশিত - ২৩ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:২০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গ্যাস সংকটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্স লিমিটেডের কারখানা বন্ধ রাখা হয়েছে। কোম্পানিটি গ্যাস সংকট সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। শিগগিরই এই সংকট সমাধান করে কারখানাটি পুনরায় চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছে তারা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি। তথ্য অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২ ও ১৬ ধারা এবং শ্রম বিধিমালা ২০১৫ এর ২৫ ও ২৬ বিধি অনুযায়ী চলতি বছরের ২২ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুই বছর ধরে তাদের কারখানার গ্যাস লাইনে প্রয়োজনীয় চাপ না থাকায় উৎপাদন প্রক্রিয়া বারবার ব্যাহত হচ্ছিল। এমনকি তারা গ্যাসের বিকল্প হিসেবে সিএনজি ও এলএনজি ব্যবহারের মাধ্যমেও উৎপাদন সচল রাখার চেষ্টা করেছিল। কিন্তু গ্যাস সংকট এতটাই তীব্র হয়ে উঠেছে যে, উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে কোম্পানি কর্তৃপক্ষ আশাবাদী, গ্যাস সমস্যা সমাধানের মাধ্যমে তারা শিগগিরই কারখানাটি চালু করতে পারবে। তারা আরো জানিয়েছে, গ্যাস সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।