২৪ ঘণ্টা অনলাইন : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পাহাড় থেকে ছয়জন ‘অস্ত্রধারী সন্ত্রাসীকে’ আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে ১টি শূটার গান, ৩০ রাউন্ড অ্যামোনিশন এবং ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল আমতলী এলাকার একটি পাহাড় থেকে তাদের আটক করা হয়। আটক ছয়জন হলেন- মং চালু (৩৬), মনুচিং মারমা (৪০), লুকু-ম, (৩৬) লুসাই মারমা (৩০), চাইসাও (৪০) এবং চাচিংপু মারমা (৩৮)। তাদের বাড়ি বান্দরবান জেলায়।
চন্দনাইশ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় সাংবাদিকদের জানান, উপজেলার উত্তর-পূর্ব অংশের পাহাড়ি এলাকায় একদল সন্ত্রাসীর অবস্থানের তথ্য পেয়ে স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেলে। খবর পেয়ে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। আটককৃতদের চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানায়, পাহাড়ি পথে পার্বত্য জেলা বান্দরবান থেকে সন্ত্রাসীরা নিয়মিত চন্দনাইশে আসে। পাহাড়ে চাষাবাদ, বাগানে কাজ করতে যাওয়া স্থানীয় লোকজনকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর, চাঁদা আদায়সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করে। আজ সোমবার আবারও একদল সন্ত্রাসী বান্দরবান থেকে এসে চন্দনাইশে পাহাড়ে অবস্থান নেওয়ার তথ্য পেয়ে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে তাদের ঘিরে ফেলে। এরপর সেনাবাহিনীকে খবর দেওয়া হয়।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।