রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সূর্যকুমারের সোজাসাপ্টা মন্তব্য, ‘ভারত-পাকিস্তান দ্বৈরথ আর নেই’

প্রকাশিত - ২২ সেপ্টেম্বর, ২০২৫   ১১:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : চলমান এশিয়া কাপে টানা দুইবার পাকিস্তানকে হারিয়েছে ভারত। গ্রুপপর্বে ৭ উইকেটে জয়ের পর সুপার ফোরে ৬ উইকেটের জয় পেয়েছে তারা। এর পরই পাকিস্তানকে কটাক্ষ করে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, ভারত-পাকিস্তান ম্যাচে আর কোনো দ্বৈরথ নেই।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এক পাকিস্তানি সাংবাদিক ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করলে সূর্যকুমার বলেন, ‘আমার মনে হয় এবার সবার উচিত এই ম্যাচকে নিয়ে প্রশ্ন করা বন্ধ করা। যদি দুই দল ১৫-২০ ম্যাচ খেলে এবং ফলাফল কাছাকাছি হয়, তবে তাকে লড়াই বলা যায়। কিন্তু যখন স্কোরলাইন হয় ১৩-০ বা ১০-১, তখন সেটাকে দ্বৈরথ বলা যায় না।’

এমনিতেই সুপার ফোরের ম্যাচের আগে পাকিস্তানের নাম মুখে আনেননি সূর্যকুমার। ‘আরও একটা ম্যাচ’ হিসেবেই বারবার উল্লেখ করেছিলেন তিনি। এ অবস্থায় পাকিস্তানকে হারানোর পর সূর্যকুমার যা বললেন, তা নিয়ে আলোচনা-সমালোচনা আরও বাড়বে। এর আগে আর কোনো অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে খোলাখুলি এরকম মন্তব্য করেননি।

গত দেড় দশকে পাকিস্তানের বিপক্ষে ভারতের দাপট স্পষ্ট। এই সময়ে হওয়া ৩১ ম্যাচের ২৩টিতেই জয় পেয়েছে ভারত। তবে সামগ্রিক পরিসংখ্যানে এখনো পাকিস্তান এগিয়ে। দুই দলের মধ্যে হওয়া ২১০টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের জয় ৮৮টিতে, ভারতের ৭৮টিতে, বাকিগুলো ড্র।

টেস্টে পাকিস্তান এগিয়ে (১২ জয়, ভারতের ৯ জয়, ৩৮ ড্র), ওয়ানডেতে ভারত এগিয়ে (ভারতের ৫৮ জয়, পাকিস্তানের ৪৩ জয়)। আর টি-টোয়েন্টিতে একেবারেই আধিপত্য ভারতের। ১৫ ম্যাচে ১১ জয়, পাকিস্তানের জয় মাত্র ৩টিতে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।