রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রশিদ-কক্স নৈপুন্যে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড

প্রকাশিত - ২২ সেপ্টেম্বর, ২০২৫   ০৬:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আদিল রশিদের বোলিং ও জর্ডান কক্সের ব্যাটিং নৈপুন্যে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতল ইংল্যান্ড। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আইরিশদের ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতেছিল ইংলিশরা। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ডাবলিনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩০ রানের সূচনার পর ৫৮ রানে চতুর্থ উইকেট হারায় আয়ারল্যান্ড। ষষ্ঠ উইকেটে বেন কালিটজ ও গ্যারেথ ডেলানির ৩২ রানের জুটিতে চাপমুক্ত হয় আইরিশরা। কালিটজ ২২ রানে থামলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে আয়ারল্যান্ডকে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ এনে দেন ডেলানি।

২৯ বল খেলে ৪ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৪৮ রান করেন ডেলানি। এছাড়া রস অ্যাডায়ার ২৩ বলে ৩৩ এবং হ্যারি টেক্টর ২৮ রান করেন। রশিদ ৩টি, লিয়াম ডওসন ও জেমি ওভারটন ২টি করে উইকেট নেন।  ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে ৩৩ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। জশ বাটলার শূন্য ও অধিনায়ক জ্যাকব বেথেল ১৫ রানে আউট হন। তৃতীয় উইকেটে ৩২ বলে ৫৭ রানের জুটিতে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরান ওপেনার ফিল সল্ট ও কক্স। 

২৩ বলে ২৯ রান করে সল্ট ফিরলে টম ব্যান্টনের সাথে ৩৫ বলে ৪৯ রানের জুটিতে ইংল্যান্ডকে জয়ের কাছে নিয়ে যান কক্স। দলের জয় থেকে ১৬ রান দূরে থাকতে আউট হন কক্স। ৪টি করে চার-ছক্কায় ৩৫ বলে ৫৫ রান করেন কক্স। পঞ্চম উইকেটে ১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন ব্যান্টন ও রেহান আহমেদ। ২৬ বলে ব্যান্টন ৩৭ এবং রেহান ৯ রানে অপরাজিত থাকেন। দারুণ বোলিংয়ে দলের জয়ে অবদান রাখায় ম্যাচ সেরা হন রশিদ। সিরিজ সেরা হন সল্ট।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।